সোমবার , ২২ সেপ্টেম্বর ২০২৫ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বিশ্বমঞ্চে সাফল্য অর্জন করায় ‘টিম ক্র্যাক প্লাটুন’-কে রুয়েট উপাচার্যের অভিনন্দন

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ২২, ২০২৫ ১২:১০ অপরাহ্ণ

তিবেদক: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের উদ্ভাবনী দল ‘টিম ক্র্যাক প্লাটুন’ (Team Crack Platoon) জাপানে আয়োজিত ‘ফরমুলা এসএই জাপান ২০২৫’ (Formula SAE Japan 2025) প্রতিযোগিতায় পিআর এ্যাওয়ার্ডসে তৃতীয় স্থান অধিকার করায় রুয়েট পরিবারের পক্ষ ক্ষেকে টিমের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। গত ৮ থেকে ১৩ সেপ্টেম্বর জাপানের ‘আইচি স্কাই এক্সপো’ (Aichi Sky Expo)  ভেন্যুতে অনুষ্ঠিত এই সম্মানজনক প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৯০ টি শিক্ষার্থী দল অংশ্রগহণ করেন। এতে সমগ্র দক্ষিণ এশিয়ার একমাত্র প্রতিনিধি হিসেবে রুয়েটের এই টিম অংশ নেয়। দলটি এবার অংশ নিয়েছিল তাদের নতুন প্রকল্প ‘সিপি-এ্যাস্ট্রিয়ন’ (CP– Astrion) নিয়ে। উন্নত ব্যাটারি প্রযুক্তি, লাইট ওয়েট কম্পোজিট বডি এবং এরোডায়ানামিক উইং সমন্বিত এই গাড়িটি এরই মধ্যে আন্তর্জাতিক মানদণ্ডে যাচাই করা হয়েছে। বিশ্বখ্যাত প্রতিষ্ঠান টেসলা সরাসরি তাদের ব্যাটারি প্রযুক্তি স্পন্সর করেছে।
এদিকে রুয়েটের উদ্ভাবনী এই টিম আন্তর্জাতিক পরিমণ্ডলে জায়গা করে নেয়ায় টিমের সকল সদস্যদের অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। এক বিবৃতিতে উপাচার্য বলেন, ‘রুয়েট বরাবরই উদ্ভাবন ও গবেষণাকে উৎসাহ দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের পাশাপাশি বিশ্ব পরিমণ্ডলে তাদের কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে। ‘টিম ক্র্যাক প্লাটুন’ আন্তর্জাতিক মঞ্চে নিজের জায়গা সুদৃঢ় করায় রুয়েট পরিবার গর্বিত। তাদের সৃজনশীলতা ও উদ্ভাবিত প্রযুক্তি মানব সভ্যতাকে বিকশিত করবে এবং রুয়েটের পাশাপাশি বাংলাদেশের নাম উজ্জ্বল করবে।’
প্রসঙ্গত, রুয়েট শিক্ষার্থীদের এই টিম এর আগে ২০১৬ সালে ‘কোয়াড বাইক চ্যালেঞ্জ’, ২০১৭ ও ২০১৯ সালে ‘ফরমুলা এসএই জাপান’, ২০২৩ সালে ‘ফরমুলা এসএই সুইজারল্যান্ড’ এবং ২০২৪ সালে ‘ফরমুলা ভারত’ এর মত আন্তর্জাতিক প্রতিযোগিতাসমূহে অংশ নিয়ে সাফল্যের ছাপ রেখেছে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি নির্বাচিত হলেন রাজশাহীর সোলাইমান

রাজশাহীতে শিশু ধর্ষণের চেষ্টায় লম্পট ফয়সাল গ্রেফতার

নগরবাসীকে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার দিচ্ছে রাসিক,

রুয়েট শিক্ষক সমিতির নির্বাচন গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক সমাজ মনোনীত প্যানেল এগিয়ে

সাংবাদিক সমাজের মর্যাদায় আঘাত, দোষীদের শাস্তির দাবি আরটিজেএ’র

বিএনপি-জামায়াতের কর্মীরা ভোট দিতে যাবে: মনোনয়নপত্র জমাকালে আসাদ

গুরুত্বপূর্ণ পদ থেকে আগের পদেই ফিরে যাচ্ছেন বিএমডিএর নির্বাহী পরিচালক রশীদ

রাজশাহী বিভাগে লড়ছেন ৭ জন নারী প্রার্থী

আদালতে যাওয়ার পথে প্রতিপক্ষের হামলায় পা হারাতে বসেছেন লাভলী আক্তার শিল্পী

সালমান এফ রহমানের বার্ষিক আয় ২৫ কোটি টাকা