• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
Headline
রাজশাহীতে ট্রাকচাপায় আহত সাংবাদিকের মা ও বাবাসহ পরিবারের ৫ সদস্য প্রাণশঙ্কায় রাজশাহীতে জেল সুপারদের নেতৃত্ব উন্নয়ন কর্মশালায় পুলিশ কমিশনারের বিশেষ ক্লাস রাজশাহী নগরীতে নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, নগদ টাকা ও মোবাইল জব্দ রাজশাহীতে পুকুর ভরাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা ও পুনঃখননের দাবি ফরিদা হত্যা মামলার আরও দুই আসামি গ্রেফতার, ঢাকায়-গাজীপুরে র‌্যাবের যৌথ অভিযান নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: ক্রিকেটে রাজশাহীর বালক দল চ্যাম্পিয়ন, ফুটবলে বালিকা দল রানারআপ আরপিএসএফের সংবর্ধনায় সোহেল: স্বপ্নের বাংলাদেশ গড়তে প্রযুক্তিনির্ভর তরুণরাই হবে শক্তি ৪০০ বছরের বটগাছ ঘিরে অপপ্রচারের প্রতিবাদ, মানববন্ধনে স্থানীয়রা রুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি: ঘটনাস্থল পরিদর্শন করলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলসহ ১৬ জনের বিচার শুরু

sonynews / ৩ Time View
Update : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলসহ ১৬ জনের বিচার শুরু

অনলাইন ডেস্ক: জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে সাভারের আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুলসহ ১৬ জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে আলোচিত এ মামলায় পলাতক ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

এর আগে গত ১৩ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ স্টেট ডিফেন্স ও আসামিপক্ষের আইনজীবীর শুনানি শেষে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আজকের দিন ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল।

সম্প্রতি আলোচিত এ মামলায় ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করে প্রসিকিউশন। তাদের বিরুদ্ধে ২০২৪ সালের ৫ আগস্ট হত্যার পর ৫ জনের লাশ ও আহত একজনকে পুড়িয়ে দেওয়া ছাড়াও ৪ আগস্ট আশুলিয়া থানার সামনে একজনকে গুলি করে হত্যার অভিযোগ আনা হয়েছে।

নৃশংস এ ঘটনায় গত ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়। আনুষ্ঠানিক অভিযোগের সঙ্গে অন্যান্য তথ্যসূত্র হিসেবে ৩১৩ পৃষ্ঠা, সাক্ষী ৬২, দালিলিক প্রমাণাদি ১৬৮ পৃষ্ঠা ও দুটি পেনড্রাইভ যুক্ত করা হয়েছে। তবে আলোচিত এ মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ৮ জন এখনো পলাতক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category