মঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বিএসটিআই’র অভিযানে রাজশাহীতে বেঙ্গল বেকারিকে জরিমানা

প্রতিবেদক
sonynews
আগস্ট ১৯, ২০২৫ ১২:৩৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:​ রাজশাহীতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর মোবাইল কোর্ট ভেজালবিরোধী এক অভিযান পরিচালনা করেছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১১টায় রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্ট এলাকায় পরিচালিত এই অভিযানে ‘বেঙ্গল বেকারী অ্যান্ড কনফেকশনারী’ নামক একটি প্রতিষ্ঠানকে অবৈধভাবে বিএসটিআই-এর মানচিহ্ন ব্যবহার এবং মানসনদ নবায়ন না করে পণ্য উৎপাদন ও বাজারজাত করার দায়ে জরিমানা করা হয়েছে।
বিএসটিআইয়ের একটি প্রেস বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী বেঙ্গল বেকারী তাদের ‘চানাচুর, বিস্কুট, কেক ও পাউরুটি’ পণ্যগুলো বিএসটিআই-এর গুণগত মানসনদ নবায়ন না করেই উৎপাদন, বিক্রি এবং বাজারজাত করছিল। এছাড়াও প্রতিষ্ঠানটি তাদের পণ্যের প্যাকেজিংয়ে অবৈধভাবে বিএসটিআই-এর লোগো ব্যবহার করে আসছিল, যা আইনত দণ্ডনীয়।
​এসব অনিয়মের কারণে ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮’ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান হয়। একইসঙ্গে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং গুণগত মানসনদ গ্রহণ না করা পর্যন্ত সকল ধরনের উৎপাদন ও বিক্রয় কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
​মোবাইল কোর্টটি পরিচালনা করেন রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অয়ন ফারহান শামস। বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের সার্টিফিকেশন মার্কস উইং-এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
​জনগণের স্বাস্থ্য সুরক্ষায় এবং পণ্যের মান নিশ্চিত করতে বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয় নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

চালের উৎপাদন কিছুটা পিছিয়ে আছে: কৃষিমন্ত্রী

বিএনপির মঞ্চে শ্রমিক লীগ নেতা! রাজশাহীতে তৃণমূলে ক্ষোভের বিস্ফোরণ

চালের দাম নিয়ে যত ‘চালাকি’

সড়কে প্রাণ গেল গীতিকার-সাংবাদিক বিশালের

সড়কে প্রাণ গেল গীতিকার-সাংবাদিক বিশালের

চীনের রাষ্ট্রদূতের সাথে রাসিক মেয়র লিটনের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক

চীনের রাষ্ট্রদূতের সাথে রাসিক মেয়র লিটনের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক

অর্ণা মায়ের দেয়া শাড়ি পড়ে প্রধানমন্ত্রীর জনসভায় যাবো’

রাজশাহীতে রোভার স্কাউটদের উদ্যোগে আর্থ আওয়ার ২০২৬ উপলক্ষে র‍্যালি ও সচেতনতা সভা অনুষ্ঠিত

বৃষ্টির মধ্যে পতাকা জড়িয়ে রাস্তায় বিএনপি নেতা মিনুর স্ত্রী, জানালেন হতাহতের প্রতিবাদ

ভোলায় স্ত্রীকে ইভটিজিং, প্রতিবাদ করায় কাল পুলিশ সদস্যর

গোপালগঞ্জে ওয়েব ছুঁড়ে আঘাত করা বিচারক বদলি!