শুক্রবার , ১৫ আগস্ট ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার

প্রতিবেদক
sonynews
আগস্ট ১৫, ২০২৫ ৬:৩৩ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা উপজেলার বামুনশিকড় এলাকায় একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯টার দিকে ওই এলাকার নিজ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার ওসি আব্দুল মালেক।

মৃতরা হলেন—মনিরুল, স্ত্রী মনিরা এবং তাদের দুই সন্তান মিথিলা এবং মাহিম। তাদের বয়স নিশ্চিত হওয়া যায়নি।

মনিরুল মৃত্যুর আগে একটি সুইসাইড নোট লিখে গেছেন। নোটে তিনি ঋণগ্রস্ত এবং অভাবের বিষয়টি উল্লেখ করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ওসি আব্দুল মালেক বলেন, ‘ঘটনাস্থলে ইতোমধ্যে পুলিশ পাঠানো হয়েছে। আমি নিজেও সেখানে রওনা হয়েছি। এখন বিস্তারিত কিছু বলতে পারছি না।’

তিনি আরও বলেন,  ধারণা করা হচ্ছে— মনিরুল তার স্ত্রী ও সন্তানদের শ্বাসরোধে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধারের পর রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে সংঘর্ষের জেরে মানববন্ধন: পাখিসহ আসামিদের গ্রেপ্তার চান শ্রমিকরা

মোহনপুর উপজেলার সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ও এমটির অনিয়ম ও দুর্নীতির তদন্ত শুরু

রাজশাহীতে জন্মাষ্টমীর শোভাযাত্রা অনুষ্ঠিত

ধুনটে অভিভাবকশূন্য ১১ সরকারি দপ্তর, স্থবির কার্যক্রম

রাজশাহীতে রিকশাচালকের সততায় হারানো মোবাইল, টাকা ও ব্যাগ ফিরে পেলেন প্রকৃত মালিক

কোটি টাকা মুক্তিপণ না দেওয়ায় নগরীতে যুবককে হত্যা

দিবানিশি: আলো-অন্ধকারের জীবনালেখ্য

রাজশাহীতে প্রশিক্ষক মুন্নী আকতারের বিরুদ্ধে হাজিরা জালিয়াতির অভিযোগ, অধ্যক্ষ শফিকুলের ভূমিকা প্রশ্নবিদ্ধ

রাজশাহীতে মাদক ব্যবসায়ীদের হামলায় ডিবি পুলিশের দুই সদস্য আহত , আটক ৩

নাটোর গুরুদাসপুরে ওসির বিরুদ্ধে অনাস্থা, প্রত্যাহারের দাবি