নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৯ জুলাই (সোমবার) রাত ৯টার দিকে ছোটবনগ্রাম পূর্বপাড়া বড় মসজিদ মোড় এলাকার একটি নির্মাণাধীন বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. জুম্মন ইসলাম শান্ত (২৬)। তিনি রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম হাউজিং কোয়ার্টার এলাকার বাসিন্দা এবং নুরুল বাশারের ছেলে।
চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৩০ জুলাই রাতে থানা পুলিশের একটি টিম মহানগর এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধারে অভিযানে নামে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ছোটবনগ্রাম পূর্বপাড়া বড় মসজিদ মোড়ের একটি নির্মাণাধীন বাড়িতে এক ব্যক্তি দেশীয় অস্ত্রসহ ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে।
সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে পুলিশ জুম্মন ইসলাম শান্তকে গ্রেপ্তার করে।
তার কাছ থেকে উদ্ধার করা হয়: একটি লোহার তৈরি চাইনিজ কুড়াল, একটি স্টিলের চাকু, একটি লোহার তৈরি হাসুয়া,
দুইটি লোহার হাতুড়ি, একটি লোহার জিআই পাইপ, একটি প্লাস, একটি কাঠের হকিস্টিক,
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শান্ত পুলিশের কাছে স্বীকার করে, সে ওই স্থানে মাঝে মাঝে অবস্থান করতো এবং ছিনতাইয়ের উদ্দেশ্যে দেশীয় অস্ত্রগুলো সেখানে রাখে। এছাড়াও, রাজশাহী মহানগরীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে।
চন্দ্রিমা থানা পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে এবং গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।





