শনিবার , ২৬ জুলাই ২০২৫ | ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রেলকে লাভজনক করতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে: শেখ মইনুদ্দিন

প্রতিবেদক
sonynews
জুলাই ২৬, ২০২৫ ১০:০৩ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী শেখ মইনুদ্দিন বলেছেন, রেল শুধু যাত্রী পরিবহনের মাধ্যম হিসেবে নয়, বরং মালামাল পরিবহনের গুরুত্বপূর্ণ উপায় হিসেবেও গড়ে তোলা হবে। রেলকে লাভজনক করতে বর্তমান সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। রেল-ব্যবস্থা আরও কার্যকর ও লাভজনক করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

শনিবার (২৬ জুলাই) দুপুরে নাটোর রেলওয়ে স্টেশন পরিদর্শনে এসে এসব কথা বলেন শেখ মইনুদ্দিন।

শেখ মইনুদ্দিন বলেন, বর্তমানে দেশের সড়ক মেরামতে বিপুল ব্যয় হচ্ছে। সে তুলনায় রেলযোগাযোগ অনেক বেশি টেকসই ও সাশ্রয়ী হতে পারে, যদি আমরা সঠিকভাবে পরিকল্পনা করি।

তিনি আরও বলেন, যেসব রেললাইন লাভজনকভাবে পরিচালিত হচ্ছে, সেগুলোকে আরও আধুনিক ও উন্নত করতে হবে। পাশাপাশি যে রুটগুলো সম্ভাবনাময়, কিন্তু এখনো রেল পরিচালনার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ হয়নি, সেগুলোতেও দ্রুত অগ্রগতি প্রয়োজন।

রেলপথ সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, ‘দেশের অনেক অঞ্চলে এখনো রেল পৌঁছায়নি। এসব এলাকায় রেল সংযোগ স্থাপনও সরকারের অগ্রাধিকারের তালিকায় রয়েছে।’

এ সময় রেলপথ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ শুরু

‘বাংলাদেশ আমাদের কী ক্ষতি করেছে মোস্তাফিজকে বাদ দিতে হবে’

তিলজলায় বুলডোজার অভিযান: আইনের শাসনের বদলে প্রতিহিংসার রাজনীতি?

রাসিক নির্বাচনে মেয়র পদে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর

সিরাজগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে মান সনদ না থাকায় দুই প্রতিষ্ঠানকে মামলা-জরিমানা

জুলাই-আগস্টে লেডি হিটলারের নৃশংস গণহত্যা, হাসিনার বুলেটে শহিদ ১৫৮১

বিপদে বন্ধুকে আশ্রয় দিয়ে বউ হারালেন যুবক!

রাজশাহীতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

‘রাজশাহীতে বিএনপি‘র সমাবেশকে প্রত্যাখান করেছে সাধারণ মানুষ’ খায়রুজ্জামান লিটন

‘রাজশাহীতে বিএনপি‘র সমাবেশকে প্রত্যাখান করেছে সাধারণ মানুষ’ খায়রুজ্জামান লিটন

রাজশাহী নগরীতে ৩০০ লিটার চোলাইমদ মাদক ব্যবসায়ী গ্রেফতার