বৃহস্পতিবার , ২৬ জুন ২০২৫ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রুয়েটের সঙ্গে স্বাস্থ্যসেবা উন্নয়নে সমঝোতা চুক্তি

প্রতিবেদক
sonynews
জুন ২৬, ২০২৫ ৬:৩৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও সমন্বিত, সহজতর ও সময়োপযোগী করতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং এবং ইবনে সিনা ট্রাস্টের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। বুধবার (২৫ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইবনে সিনা ট্রাস্টের সিনিয়র এজিএম ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মো. আশরাফুল ইসলাম। আরও বক্তব্য দেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার ও চীফ মেডিকেল অফিসার ডা. মো. মোকসেদ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইবনে সিনা ট্রাস্টের রাজশাহী শাখার ইনচার্জ মো. সাইদুর রহমান, ইবনে সিনা ট্রাস্টের সিনিয়র এজিএম (এডমিন) মোস্তাফিজুর রহমান, ইবনে সিনা ট্রাস্ট রাজশাহী শাখার সিনিয়র এসিস্টেন্ট ম্যানেজার ও বিজনেস ডেভেলপমেন্ট জোনাল ইনচার্জ জি.এ. রায়হান সহ অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডীন, সকল পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা প্রমুখ।
এই চুক্তির আওতায় রুয়েটের শিক্ষার্থী ও তাঁদের পিতা-মাতা, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও তাঁদের আত্মীয়স্বজন রাজশাহীর ইবনে সিনা ট্রাস্ট ডি-ল্যাব শাখায় প্যাথলজি পরীক্ষায় ৪০ শতাংশ, রেডিওলজিক্যাল পরীক্ষায় ৩০ শতাংশ এবং পিসিআর পরীক্ষায় ৩৫ শতাংশ ছাড়ে স্বাস্থ্যসেবা পাবেন। পাশাপাশি, রুয়েটের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী ও তাঁদের আত্মীয়স্বজন ইবনে সিনা ট্রাস্টের যেকোনো শাখা থেকে প্যাথলজি পরীক্ষায় ৩৫ শতাংশ, রেডিওলজিক্যাল পরীক্ষায় ৩০ শতাংশ এবং পিসিআর পরীক্ষায় ৩৫ শতাংশ ছাড়ে সেবা নিতে পারবেন। সেবাগ্রহণের সময় রুয়েট সংশ্লিষ্ট পরিচয়পত্র বা উপযুক্ত প্রমাণপত্র প্রদর্শন করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী এবং ইবনে সিনা ট্রাস্টের সিনিয়র এজিএম ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মো. আশরাফুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক চুক্তিতে স্বাক্ষর করেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

মাছ বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

দর্শনার্থীদের জন্য খুললো শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান

রাজশাহীতে রাজপাড়া থানার প্রজন্ম দলের দোয়া মাহফিল ও কর্মীসভা

রাজশাহীতে ফেসবুকে শিক্ষিকার সঙ্গে পরিচয়, ১৮ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

তানোরে সেমিডিপ দখল নিয়ে মারধর: মা গুরুতর আহত, মেয়ের শ্লীলতাহানির অভিযোগ

গণসমাবেশে যোগ দিতে নৌকা পথে বিএনপির নেতাকর্মীরা

রুয়েটে ইফিশিয়েন্সি পাইওনিয়ারস: টাইম স্টাডি চ্যালেঞ্জ’ শীর্ষক প্রতিযোগিতা অনুষ্ঠিত

এপস্টেইনের বিচ হাউসে বিল ক্লিনটনের সঙ্গে দেখা গেছে মাইকেল জ্যাকসনকে

রাসিক সহ দেশের সকল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মীদের জন্য ঈদ উপহারের চেক প্রদান করলেন প্রধানমন্ত্রী

রাজশাহীতে হেরোইন-ফেনসিডিল ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ১