শনিবার , ১৪ জুন ২০২৫ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে শিয়াল মারার ফাঁদে যুবকের মৃত্যু

প্রতিবেদক
sonynews
জুন ১৪, ২০২৫ ১:২৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাগমারা উপজেলায় শিয়াল মারার উদ্দেশ্যে পাতা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৪ জুন) সকালে উপজেলার মোহনপুর গ্রামের একটি পোলট্রি খামারের পাশে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

নিহত যুবকের নাম আবদুল মমিন (৩৮)। তিনি ওই গ্রামেরই বাসিন্দা ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানসিকভাবে অসুস্থ মমিন অবিবাহিত ছিলেন। প্রায়ই রাতের বেলায় তিনি একা ঘুরতে বের হতেন। শুক্রবার রাতেও খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। সকালে স্থানীয়রা খামারের পাশে একটি বৈদ্যুতিক তারে তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে এলাকাবাসী প্রথমে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে বাগমারা থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পোলট্রি খামারের মালিক ইউসুফ আলী বলেন, ‘ঈদ সামনে রেখে শিয়ালের উপদ্রব বেড়ে গেছে। কয়েকদিন আগে এক রাতে ৫০টির বেশি মুরগি খেয়ে গেছে। তাই খামার রক্ষায় রাত ১২টার পর থেকে খোলা বৈদ্যুতিক তার দিয়ে ফাঁদ পাতি।’

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, ‘মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।’

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রামেক হাসপাতালে কেনায় কাটায় অনিয়ম, দুদকের অভিযান

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচন কার্যক্রম পণ্ড, কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা

“মতের ভিন্নতা থাকুক, হুমকির ভাষা নয়: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যুক্তির চর্চা চাই – আরইউজে সভাপতি”

রাবিতে শিবির সভাপতির কক্ষ থেকে অস্ত্র উদ্ধারের খবর ‘গুজব’

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নেসকোতে নিয়োগ ইস্যুতে প্রতিবাদী বিবৃতি: ‘বিতর্কিত’ শব্দ ব্যবহারে ক্ষোভ লাইজুর

আন্তর্জাতিক ইংরেজি বিতর্ক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্বে রাজশাহীর সাঈদ ইবনে ত্বাকি

ফাঁকা স্ট্যাম্পকে বায়না দলিল বানিয়ে মিথ্যা মামলা, বাদীর কারাদণ্ড