Friday , 13 June 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

কোটালীপাড়ায় সংঘর্ষে আহত ৪০, পুলিশের গুলি, অর্ধশতাধিক আটক

প্রতিবেদক
sonynews
June 13, 2025 10:16 am

অনলাইন ডেস্ক: গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাঝবাড়ি ও বংকুরা গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের ৪০ জনের মতো আহত হয়েছেন। ব্যবসায়িক টাকা দেনা-পাওনাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। পরিস্থিতি শান্ত করতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ।

জানা গেছে, কোটালীপাড়া উপজেলার বংকুরা গ্রামের রিয়াজুল শেখ কুশলা ইউনিয়নের কান্দি গ্রামের ফারুক হোসেনের কাছ থেকে ভাঙ্গারি ব্যবসা করার জন্য টাকা নেয়। সেই টাকা সময় মতো না দেওয়ায় ফারুক হোসেন মাঝবাড়ি গ্রামের তার শ্বশুর আলিনুর দাড়িয়াকে জানায়। আলিনুর দাড়িয়া লোকজন নিয়ে রিয়াজুল শেখের কাছে টাকা চাইতে গেলে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সকাল সাড়ে ৯টার দিকে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

শুক্রবার সকালে দুই গ্রামবাসী দেশীয় অস্ত্র, ইট-পাটকেল নিয়ে একে অপরকে হামলা করে। এতে পারভেজ শেখ, মানিক শেখ, সাদ্দাম শেখ, শাকিল খান, ফয়সাল শেখ, আবু সাঈদ শেখ, সজীব শেখ, রনি শেখ, দাঁড়িয়া সোহেল সুলতান, আফ্রিদি সেক, মোস্তফা শেখ, নুরুন্নবী, আমানুল্লাহ আহত হন।

গুরুতর আহতদের গোপালগঞ্জ ও কোটালীপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুপক্ষের অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করেছে বলে জানা গেছে।

কোটালীপাড়া থানার এসআই মামুনুর রশীদ বলেন, এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনো পক্ষ থেকে এখন পর্যন্ত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

হাসিনার মুখে নির্বাচন নিয়ে কথা ‘শোভা পায় না’

রাবিতে শিবির সভাপতির কক্ষ থেকে অস্ত্র উদ্ধারের খবর ‘গুজব’

এবার শিরোইলে গ্রীন পদ্মা কটেজের নির্মাণ কাজের উদ্বোধন

রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে “হ্যাঁ ভোটের ক্যাম্পিং” অনুষ্ঠিত

রাজশাহী-৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ

রাজশাহীতে পরকীয়ার জেরে চা বিক্রেতা খুন, নবদম্পতির স্বীকারোক্তি

রেলগেট থেকে নওহাটা পর্যন্ত দৃষ্টিনন্দন সড়কবাতি উদ্বোধন করলেন রাসিক মেয়র

এসএসসি ২০০৪ ও এইচএসসি ২০০৬ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের রাসিক মেয়রকে সম্মাননা স্মারক প্রদান

রাজশাহীতে সাংবাদিককে বাড়ি থেকে অপহরণ চেষ্টা ও হত্যার হুমকি

শান্তিতে নোবেলের জন্য রায়ান সাদী কীভাবে ‘মনোনীত’?

শান্তিতে নোবেলের জন্য রায়ান সাদী কীভাবে ‘মনোনীত’?