• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
Headline
ভোলাহাটে ২২৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার পুরোনো-নতুন এনআইডিতে জন্মতারিখ ভিন্ন, তবু অভিযোগ খারিজ; তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন নগরীতে ৩ জন অনলাইন জুয়ারি আটক চন্দ্রিমা থানা পুলিশের অভিযানে ৫ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার ট্রাফিক পুলিশ কনস্টেবল এবং জনৈক বুলেটের কথা কাটাকাটির ভিডিও বিষয়ে আর এমপির বক্তব্য রাজশাহীতে ডিজিটাল নজরদারিতে নতুন সংযোজন রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত তানোরে বর্গাচাষীকে হাতুড়ি পেটা রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার এসআই রাজুর বিরুদ্ধে চাঁদা ও গাড়ি আত্মসাতের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’: আরএমপির প্রতিবাদ

প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানকে যে আহ্বান জানালেন মামুনুল হক

sonynews / ৪ Time View
Update : শুক্রবার, ২৩ মে, ২০২৫
প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানকে যে আহ্বান জানালেন মামুনুল হক

অনলাইন ডেস্ক: মান-অভিমান ভুলে প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানকে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক।

শুক্রবার জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম উত্তর গেটে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর শাখার বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। যুগান্তর

মামুনুল হক বলেন, শহিদদের রক্তের দাগ এখনো শুকায়নি। এরই মধ্যে ফ্যাসিস্টরা নানা রকম চক্রান্ত চালিয়ে যাচ্ছে। তাই জুলাইয়ের চেতনা শানিত করে সব অংশীজনকে ঐক্যবদ্ধ হতে হবে।

নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল, শাপলা-জুলাই গণহত্যার বিচার, হেফাজত নেতাকর্মীদের সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

হেফাজত নেতা মামুনুল হক বলেন, সংবিধান ও রাজনৈতিক সংস্কার করে যৌক্তিক সময়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। তার আগে খুনি হাসিনা ও তার দোসরদের বিচার দৃশ্যমান করা প্রয়োজন। সব রাজনৈতিক দলের সঙ্গে বসে নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে হবে।

তিনি আরও বলেন, ষড়যন্ত্র মোকাবিলায় মতভেদ ভুলে জুলাই গণঅভ্যুত্থানের অংশীজন বিএনপি, জামায়াত, ছাত্র-জনতা এবং হেফাজতসহ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সবাইকে উদারতা ও দায়িত্বশীল আচরণের পরিচয় দিতে হবে। মব সৃষ্টি করে দাবি আদায়ের কালচার চলতে থাকলে দেশ গড়া সম্ভব হবে না।

মামুনুল হক বলেন, আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই- ইসলাম নারীদের সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছে। হেফাজতে ইসলাম নারীদের অধিকার ও মর্যাদা রক্ষায় সরকারকে আহ্বান জানায়। এতে সরকার ব্যর্থ হলে আমরা ঘরে ঘরে গিয়ে তাদের অধিকার আদায়ে কাজ করবো। নারী সংস্কার কমিশন থেকে বহুত্ববাদ মতবাদ বাদ দিতে হবে। নারী সংস্কার কমিশনের কুপ্রস্তাবে সরকার রাজি হবে না বলে আমাদের বিশ্বাস।

শাপলা গণহত্যার বিচারের কমিশন গঠনের দাবি জানান হেফাজতের এই নেতা।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম থেকে শুরু হয়ে বিজয়নগর পানির ট্যাঙ্কির মোড়ে এসে শেষ হয়। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category