সোমবার , ১৯ মে ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আ.লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না: ইসি মাছউদ

প্রতিবেদক
sonynews
মে ১৯, ২০২৫ ১:২৫ অপরাহ্ণ

বর্তমানে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে না বলে স্পষ্ট জানিয়েছেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশনের নিবন্ধন স্থগিত রয়েছে।

সোমবার সকালে রাজশাহীর আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত ‘ভোটার তালিকা হালনাগাদ ২০২৫: পরবর্তী মূল্যায়ন ও টেকসই উন্নয়ন পরিকল্পনা’ শীর্ষক এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

কমিশনার মাছউদ বলেন, “সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বন্ধ করেছে এবং কমিশনের পক্ষ থেকে দলটির নিবন্ধন স্থগিত রয়েছে। যতদিন এই স্থগিতাদেশ প্রত্যাহার না হচ্ছে, ততদিন আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই।”

তিনি আরও বলেন, “এই মুহূর্তে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে-সে বিষয়ে মন্তব্য করার সময় এখনও আসেনি। তবে নির্ধারিত সময়সীমার মধ্যেই নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।”

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ এবং বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এছাড়া রাজশাহী বিভাগের সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা, বিভাগীয় কমিশনার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।

উল্লেখ্য, সরকারের নির্দেশনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড আপাতত বন্ধ রয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

খালেদা জিয়াকে সহায়তা দিতে প্রস্তুত ভারত : মোদি

ইসলামী ব্যাংককে এস আলমের প্রভাবমুক্ত রাখার দাবিতে রাজশাহীতে মানববন্ধন

ক্ষমতা ধরে রাখতেই জুলাই গণঅভ্যুত্থানে নৃশংস হত্যাকাণ্ড: জাতিসংঘ

রাজশাহীতে দুদকের ছয়তলা ভবন নির্মাণে ব্যয় ১৯ কোটি ৬৪ লাখ টাকা!

প্রাক্তন ফুটবল রেফারী আঞ্জুর মৃত্যুতে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার শোক প্রকাশ

বন্ধুর স্ত্রীর প্রতি লালসা, ধর্ষণ মামলার আসামি জুয়েলকে নাটোরে গ্রেফতার

রাজশাহীতে সাংবাদিকদের জন্য পিআইবির এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু

রাজশাহীতে জেলা বিএনপির নেতা আবু সাইদ চাঁদ গ্রেপ্তার

ভূমিকম্প ঝুঁকিতে বাংলাদেশ, সতর্ক থাকার পরামর্শ

হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে পশ্চিমবঙ্গ রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া