সোমবার , ১২ মে ২০২৫ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

প্রতিবেদক
sonynews
মে ১২, ২০২৫ ১২:৩৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে সালেহা বেওয়া (৭৮) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (১২ মে) সকাল ১০টার দিকে নগরের মহিষবাথান রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সালেহা হড়গ্রাম পূর্বপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়সাল বিন আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সালেহা বেওয়া রেলের জমিতে বসবাস করতেন। বয়সজনিত কারণে তিনি কানে কম শুনতেন। ঘটনার সময় তিনি রেললাইনের পাশেই বসে ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঈশ্বরদীগামী একটি মেইল লোকাল ট্রেন যাওয়ার সময় হুইশেল দেয়। কিন্তু সালেহা শুনতে পাননি। ফলে ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি জানান, স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

গাজিপুরে প্রতি শুক্রবার ১০ থেকে ১২টি ঘোড়া জবাই হয়! বিক্রি হয় ৩০০ টাকা কেজি

রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব আদায় বৃদ্ধির তাগিদ রাসিক প্রশাসকের

রাজশাহীতে মাদকসহ সাবেক কাউন্সিলর ডিস মামুন গ্রেপ্তার

রাজশাহীতে অন্যকে ফাঁসাতে গিয়ে ইউপি মেম্বার ও তার পিএস-সহ গ্রেপ্তার ৪

রাজশাহীতে অন্যকে ফাঁসাতে গিয়ে ইউপি মেম্বার ও তার পিএস-সহ গ্রেপ্তার ৪

তৃতীয় দফায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

আ.লীগের বিরুদ্ধে ছাত্রশিবিরের রাজশাহীতে গণমিছিল, বিচারের দাবি

রাজশাহী মহানগরীতে অসুস্থ ঈগল পাখি উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর

ইউএস অ্যাগ্রিমেন্টের পাঁচজনের পালিয়ে যাওয়া ঠেকাতে ইমিগ্রেশনে আরএমপির চিঠি

জুলাই বিপ্লবের প্রথম বার্ষিকীতে শহীদ সাকিব আনজুমের বাসায় জামায়াতের দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঘরোয়া উপায়ে ত্বকের সমাধান, যেভাবে ফিরবে জেল্লা