শুক্রবার , ২ মে ২০২৫ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আট ঘন্টার শ্রম নিশ্চিত হয়েছে শ্রমিকদের রক্তের বিনিময়ে

প্রতিবেদক
sonynews
মে ২, ২০২৫ ৯:৩৫ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক শ্রমিক দিবস যথাযথ মর্যাদায় পালন করলো বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন রাজশাহী শাখার সদস্যরা। পহেলা মে সকালে নগরীর নওদাপাড়ার নিজস্ব কার্যালয় থেকে একটি র‌্যালী পোস্টাল একাডেমি হয়ে টেক্সটাইল মিল হয়ে নিজ কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালি শেষে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে শেষ হয় দিসের কর্মসূচী।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন রাজশাহী জেলা শাখার সভাপতি খন্দকার মোহাম্মদ লিয়াকত আলী। সভাপতিত্ব করেন বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন রাজশাহীর ভারপ্রাপ্ত সভাপতি ইলিয়াস আলী ইদ্রিস।
আলোচনা সভায় বক্তারা বলেন, মজুরির প্রাপ্য মজুরি দিয়ে বর্তমান উচ্চমূল্যের এই বাজারে সংসার চালানো শুধু কঠিণই নয়; অনেকটাই অসম্ভব হয়ে উঠেছে। তাই শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমের উপযুক্ত প্রাপ্যতা নিশ্চিত করা প্রয়োজন। নিজেদের অধিকার আদায় করতে হলে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান শ্রমিক নেতারা। উপস্থিত বক্তারা আরো বলেন, আমাদের দেশের অধিকাংশ শ্রমিকই জানেনা শ্রম আদালতে কি ধরনের সেবা দেয়া হয়। শ্রম আইনের সহায়তা নিয়ে কিভাবে ও কি ধরনের আইনী সহায়তা নেয়া যায়। যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের সেই রক্তক্ষয়ি মে দিবসের ঘটনার সারাংশ টেনে বক্তারা বলেন, প্রাত্যহিক আট ঘন্টা সময় নিশ্চিত করতে রক্ত দিয়েছে শ্রমিকরা। কিন্তু সেই শ্রমিকরাই আজ অবহেলিত।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ফেডারেশন রাজশাহী শাখার সম্পাদক আমিনুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের রাজশাহী মহানগর শাখার অর্থবিষয়ক সম্পাদক মোবারক হোসেন, শাহামখদুম থানা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক আসলাম, যুবদল কর্মী ও শাওন ও জীবন, আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের আতিউর রহমান, আব্দুর রহমান, মেহেদি হাসান রনি, নির্মাণ শ্রকি সংগঠণটির মাহাতাব, আতাউর রহমান, মোস্তফা, রাজ্জাকসহ প্রমুখ।

সর্বশেষ - আইন