সোমবার , ২৮ এপ্রিল ২০২৫ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

জমি বিরোধে রাজশাহীতে ৩ শতাধিক কলা গাছ কর্তন ও লুটপাট: হুমকির মুখে নিরীহ কৃষক পরিবার

প্রতিবেদক
sonynews
এপ্রিল ২৮, ২০২৫ ২:২৫ অপরাহ্ণ

ইফতেখার আলম বিশাল; রাজশাহীর চন্দ্রিমা থানাধীন কালচিকা গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘবদ্ধভাবে কলা বাগান কেটে ও লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক মোজাম্মেল দাবি করেছেন, প্রায় তিন শতাধিক কলা গাছ কেটে নিয়ে যাওয়া হয়েছে এবং গাছ থেকে লুট হয়েছে হাজারো কাঁদি কলা, যার বাজারমূল্য আনুমানিক লাখ টাকার বেশি। এছাড়াও ধ্বংস করা হয়েছে পাশে থাকা ধানখেত, যার ফলে ক্ষতির পরিমাণ আরও বেড়েছে।

ঘটনাটি ঘটেছে গত ২৩ এপ্রিল (বুধবার) দুপুর আনুমানিক একটার সময়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আনসার, সেলিম, আনোয়ার, মিজান ও মাসুদ নামীয় দেশীয় অস্ত্রধারী দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে এসে দিনের আলোতেই নির্বিচারে কলা গাছ কাটে ও কলা লুট করে নেয়। এ সময় তারা পাশের ধানক্ষেতেও ব্যাপক ক্ষতি সাধন করে।

কৃষক মোজাম্মেল জানান, উক্ত জমি তার পিতা আলী মুদ্দীন পৈত্রিক সূত্রে অধিকারপ্রাপ্ত হন এবং কিনে নেন আনসারের পিতা মুনসুরের কাছ থেকে। মুনসুর ছিলেন মোজাম্মেলের চাচা। কিন্তু মুনসুরের মৃত্যুর পর থেকেই চাচাতো ভাইদের সঙ্গে জমি নিয়ে শুরু হয় বিরোধ, যা গড়ায় আদালত পর্যন্ত।

মোজাম্মেল বলেন, “বিগত এক দশকেরও বেশি সময় ধরে মামলা চলার পর বিজ্ঞ আদালত আমাদের অনুকূলে ডিক্রি প্রদান করেন এবং বিরোধপক্ষকে জরিমানাও করা হয়। কিন্তু তারপর থেকেই শুরু হয় একের পর এক হুমকি-ধামকি, হামলা, দখল ও নির্যাতনের ঘটনা।”

তিনি অভিযোগ করেন, ২৬ শতক জমি জোরপূর্বক দখলের জন্য অভিযুক্তরা ইতিমধ্যেই বাগান ঘিরে অস্থায়ী বেড়া নির্মাণ করেছে। বাধা দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

প্রশ্ন উঠেছে, কেন বিষয়টি থানায় জানানো হয়নি? এর উত্তরে মোজাম্মেল বলেন, “আমাদের বিরুদ্ধে যারা এসব করছে, তারা একই বংশের হলেও সংখ্যায় অনেক, এবং রাজনৈতিক ও পেশিশক্তিতে প্রভাবশালী। আমরা থানায় গেলে আগেই তারা অবস্থান নেয়। তাই জীবনের নিরাপত্তার কথা ভেবে থানার সামনে গিয়েও ফিরে এসেছি কয়েকবার।”

স্থানীয় সূত্রে জানা যায়, বিবাদের মীমাংসায় একাধিকবার গ্রাম্য সালিশ বসানো হলেও অভিযুক্তরা কোনভাবেই আপস মেনে নেয়নি। বরং তারা প্রকাশ্যে হুমকি দিয়ে এসেছে এবং শেষ পর্যন্ত কলা বাগান ধ্বংস করে জোরপূর্বক জমি দখলে নিয়েছে। সরেজমিনে গেলে গাছ কাটার ও লুটপাটের চিহ্ন পাওয়া যায়।

এই ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক পরিবার ও স্থানীয়রা প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন—অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি নিরীহ কৃষক পরিবারকে নিরাপত্তা দিতে হবে যাতে তারা নির্ভয়ে আইনের আশ্রয় নিতে পারে।

এই ধরনের ঘটনা শুধু একটি পরিবারের নয়, বরং গোটা কৃষক সমাজ ও গ্রামীণ নিরাপত্তা ব্যবস্থার জন্য বড় হুমকি। জমি বিরোধের নামে প্রকাশ্যে দিনের বেলায় এমন ধ্বংসযজ্ঞ এবং ভয়ভীতি প্রদর্শন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি এড়ালে তা আরও উদ্বেগজনক পরিস্থিতির জন্ম দিতে পারে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী নগরীতে ৫ হাজার ইয়াবা ট্যাবলেট সহ নারী মাদক কারবারি গ্রেফতার

রাজশাহীতে বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সংস্থার ইফতার মাহফিল

নগরীতে অনৈতিক কার্যকলাপের অভিযোগে নারী সহ আটক ৬

১৮৫ কিমি গতিতে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘নোরু’

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীসহ ৩২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

রাজশাহীতে আ’লীগ নেতা লিটনসহ ৪৪১ জনের বিরুদ্ধে আরো একটি মামলা

রাজশাহীতে বাড়ির ছাদে বেদানা চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন ব্যাংক কর্মকর্তা

রাজশাহীতে বাড়ির ছাদে বেদানা চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন ব্যাংক কর্মকর্তা

রাজশাহীতে বাসচাপায় মোটরসাইকেল আরহী নিহত

প্রতিবেশী দেশের গণমাধ্যম মিথ্যা সংবাদ প্রচার করে উসকানি দিচ্ছে

নাটোরে ধর্ষণে ব্যর্থ হয়ে নারীকে কুপিয়ে জখম