• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
Headline
নানা আয়োজনে অনুষ্ঠিত হলো আরইউজের ‘ফ্যামিলি ডে-২০২৬ একই জমিতে একাধিক লাইসেন্স, ফিল্ড কানুনগো মনিরুল ইসলামের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর অংশগ্রহণে পদ্মা আবাসিক এলাকায় গাছের চারা রোপণ পবায় উপকারভোগীদের মাঝে অটোরিকশা ও মিলিং মেশিন বিতরণ আসাম কলোনিতে নাগরিক সমস্যার খোঁজ নিলেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন ফেসবুকে মানহানিকর ও অশ্লীল পোস্ট: সাইবার মামলার আসামি পলাশ রাজশাহী থেকে গ্রেপ্তার মতিহারে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজশাহীকে সবুজ নগরী গড়তে আরডিএর চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ধর্মেন্দ্রের ইস্তফাতেও শেষ হয়নি স্নায়ুযুদ্ধ! সব মামলা প্রত্যাহারের দাবিতে অনড় ‘ককরোচ’রা, চাপ বাড়াতে ফের বিক্ষোভের হুমকি রাজশাহীতে গুরুতর অসুস্থ প্রবীণ মঞ্জুর আলম, সুস্থতা কামনায় দোয়ার আহ্বান

রেলের পাথর, রাজনৈতিক হাতিয়ার: রাজশাহীতে অপশাসনের নগ্ন চিত্র” আকতার গ্রেফতার

sonynews / ২ Time View
Update : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছেন মহানগর শ্রমিক লীগ ও বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ (ওপেন শাইন শাখা), সাবেক সম্পাদক মো. আকতার আলী ও আওয়ামী লীগ কর্মী আর্মি শাহীন ওরফে মো. ইসমাইল হোসেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ভাইরাল ভিডিও এবং একাধিক অভিযোগে তাদের আটক করে মহানগর থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাদের সঙ্গে আরও ১২ জনকে বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের নেতৃত্বে গড়ে ওঠা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আকতার আলী কখনো মুখে মাস্ক পরে, কখনো হাতে অস্ত্র নিয়ে ছাত্রদের ওপর আক্রমণ চালান—এমন ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যায়, হামলাকারীদের নেতৃত্বে ছিলেন আকতার, যিনি দীর্ঘদিন ধরে রেলের অভ্যন্তরে একক আধিপত্য বিস্তার করে আসছিলেন।

চোখ কপালে তুলে দেওয়া এক অভিযোগে জানা যায়, আন্দোলনের সময় রেলওয়ের এইএন অফিসের সামনে থেকে বস্তায় করে পাথর লোড করে মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এই পাথর ছাত্রদের ওপর হামলার কাজে ব্যবহৃত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, আকতার আলীর বড় ভাই ও রেলের ট্রলিম্যান মো. আফজাল হামলার সরঞ্জাম সংগ্রহ ও পরিবহনে সহায়তা করেন।

রেলওয়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, আকতার আলী তার রাজনৈতিক পরিচয়ের জোরে রেলের বিভিন্ন পদে লোক বসিয়েছেন, নিয়োগ বাণিজ্য করেছেন এবং ভয়ভীতি দেখিয়ে নিজের আধিপত্য কায়েম করেছেন। তার বড় ভাই আফজাল দীর্ঘদিন ধরে রেলের কর্মরতদের মহানগর আওয়ামী লীগের সভা-সমাবেশে জোরপূর্বক নিয়ে যাওয়ারও অভিযোগের মুখে রয়েছেন।

এই ঘটনা কেবল একটি হামলার বিষয় নয়, বরং একটি দীর্ঘদিনের অপশাসন ও প্রশাসনিক দুর্বলতার প্রতিচ্ছবি। রাষ্ট্রীয় চাকরিকে দলীয় ক্ষমতা কায়েমের হাতিয়ার বানানোর ঘটনা নতুন নয়, কিন্তু সরকারি সম্পদ—যেমন রেলের পাথর—হামলার সরঞ্জামে পরিণত হওয়া প্রশাসনের ব্যর্থতা ও রাজনৈতিক দুর্বৃত্তায়নের ভয়ংকর রূপ তুলে ধরে।

আকতার আলী ও তার ভাইয়ের প্রভাবশালী অবস্থান এবং তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভ এবার যেন ফেটে পড়েছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়—এই গ্রেপ্তার সাময়িক কি না? নাকি সত্যিকার অর্থে কোনো জবাবদিহি তৈরি হবে?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category