Thursday , 24 April 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাসিকের বকেয়া হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ও দোকান ভাড়ার উপর ১৫% সারচার্জ মওকুফ

প্রতিবেদক
sonynews
April 24, 2025 11:40 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশন বকেয়া হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ও দোকান ভাড়ার উপর ১৫% সারচার্জ আগামী ৩০ এপ্রিল ২০২৫ পর্যন্ত মওকুফ করা হয়েছে। বৃহস্পতিবার রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘সম্মানিত নগরবাসীকে জানানো যাচ্ছে যে, আগামী ৩০শে এপ্রিল-২০২৫ইং তারিখ পর্যন্ত রাজশাহী সিটি কর্পোরেশনের বকেয়া হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ও দোকান ভাড়ার উপর ১৫% সারচার্জ মওকুফ করা হয়েছে। প্রতিটি ওয়ার্ড কার্যালয়ে পৌরকর আদায় ক্যাম্প স্থাপন করা হয়েছে। উক্ত আদায় ক্যাম্পে সারচার্জ মওকুফসহ বিধি মোতাবেক রিবেট প্রদান করা হবে। এছাড়াও ট্রেড লাইসেন্স ফি ও দোকান ভাড়া প্রদান পূর্বক সারচার্জ ও বিধি মোতাবেক সকল সুবিধা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। ’

সর্বশেষ - আইন