শুক্রবার , ৪ এপ্রিল ২০২৫ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ট্রাম্পকে ৮ লাখ ২১ হাজার ডলার জরিমানা করলেন লন্ডন হাইকোর্ট

প্রতিবেদক
sonynews
এপ্রিল ৪, ২০২৫ ১১:৫৫ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জরিমানা হিসেবে ৮ লাখ ২১ হাজার ডলার প্রদানের নির্দেশ দিয়েছেন লন্ডন হাইকোর্ট। বৃহস্পতিবার এক রায়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে এই নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। খবর দ্য হিলের।

আদালত সূত্রে জানা গেছে, যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এম-সিক্সটিনের সাবেক কর্মকর্তা ক্রিস্টোফার স্টিল ডোনাল্ড ট্রাম্পের ওপর একটি প্রবন্ধ লিখেছিলেন, যেটি প্রকাশিত হয়েছিল ২০১৭ সালের জানুয়ারিতে।

সেই প্রবন্ধে বলা হয়েছিল, রাশিয়ার গুপ্তচর ও গোয়েন্দাদের সঙ্গে সমঝোতার ভিত্তিতেই ২০১৬ সালের নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছিলেন ট্রাম্প। আরও বলা হয়েছিল, ২০১৩ সালে মস্কো সফরে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, সে সময়েই রুশ গোয়েন্দা সংস্থা এফএসবি’র সঙ্গে তার সমঝোতা হয়।

প্রবন্ধে ট্রাম্পের অতীত জীবনের কথিত যৌন অসদাচরণেরও বর্ণনাও দিয়েছিলেন স্টিল। ট্রাম্প সে সময় বলেছিলেন, স্টিলের প্রবন্ধের যাবতীয় তথ্য ‘সম্পূর্ণ মিথ্যা’।

পরে ২০২২ সালে যুক্তরাজ্যের তথ্য সুরক্ষা আইনের আওতায় ক্রিস্টোফার স্টিলের মালিকানাধীন কোম্পানি অরবিস বিজনেস ইন্টেলিজেন্সের বিরুদ্ধে মামলা করেন ট্রাম্প।

মামলা দায়েরের সময়ই লন্ডন হাইকোর্টের বিচারক ক্যারেন স্টেইন বলেছিলেন, এই অভিযোগের তেমন ‘মেরিট’ নেই। পরে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ফের বলেছিলেন, মামলাটি ব্যর্থ হতে চলেছে।

সেই মামলার চূড়ান্ত রায়ে পরাজিত হয়েছেন ট্রাম্প। আর তার জরিমানা হিসেবেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে ৮ লাখ ২১ হাজার ডলার পরিশোধ করতে বলেছেন লন্ডন হাইকোর্ট।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেম নিয়ে যা জানালেন দীঘি

সাবেক গৃহহায়ন ও গণপূর্ত মন্ত্রী উবায়দুল মোকতাদির গ্রেফতার

রাজশাহীতে শাবল দিয়ে স্ত্রীকে নির্মমভাবে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে স্বামী গ্রেফতার

ঢাকা থেকে ছেড়ে আসা সিল্ক সিটি ট্রেনের সিডিউল বিপর্যয়: যাত্রীরা পড়েছেন ব্যাপক বিড়ম্বনায়

বিশ্বের সবচেয়ে দামি মরিচ এক কেজির মুল্য ২৮ লাখ!

নাটোরে সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষার্থী নিহত

পবা-মোহনপুরে উন্নয়নের গতি বাড়াতে ৫০ কোটি টাকার বরাদ্দ নিশ্চিত: এমপি মিলন

রাজশাহীতে বিশেষ অভিযানে ২৫ জন সহ সহিংসতা ও বিস্ফোরণের অভিযোগে গ্রেপ্তার ৩

রাজশাহী-৪ আসনে প্রথমবার জামায়াতের জয়

বাঘায় জাতীয় সাংবাদিক সংস্থার কমিটি গঠন