সোমবার , ১৭ নভেম্বর ২০২৫ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

এক মাসের মধ্যে শেখ হাসিনাকে দেশে এনে রায় কার্যকরের দাবি জানালেন নাহিদ

প্রতিবেদক
sonynews
নভেম্বর ১৭, ২০২৫ ১১:৩৯ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। এ রায় কার্যকর করার জন্য আগামী এক মাসের মধ্যে তাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি রায় ঘোষণার পর এই দাবি জানান। সেইসাথে তিনি জুলাই গণঅভ্যুত্থানের সকল অংশগ্রহণকারীদের রায়কে স্বাগত জানিয়ে অভিনন্দনও জানান।

নাহিদ ইসলাম বলেন, দেশের বিচারিক ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ রায়। মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে এনসিপি স্বাগত জানাচ্ছে, তবে রায় কার্যকর না হলে তারা সন্তুষ্ট হবেন না। রায় কার্যকর হলে জুলাইয়ের আহত ও শহীদ পরিবারের শান্তি আসবে।

‘আমরা রায়কে স্বাগত জানাই। এটা ইতিহাস হয়ে থাকবে। অবিলম্বে দিল্লি থেকে শেখ হাসিনাকে দেশে আনতে হবে। নিরাপত্তা উপদেষ্টা ভারত সফর করছেন। আশা করব তিনি শেখ হাসিনাকে সাথে নিয়েই দেশে ফিরবেন।’

তিনি আরও বলেন, আগামী এক মাসের মধ্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে। এটি বিশ্বব্যাপী একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

নাহিদ ইসলামের মতে, এই ঐতিহাসিক রায়ের পেছনে সব রাজনৈতিক দল, আহত ও শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের অবদান রয়েছে। তবে আওয়ামী লীগের বিচারও দলগতভাবে নিশ্চিত করতে হবে। মানবতাবিরোধী অপরাধে দলের বিচারিক ফয়সালা দেশের মাটিতে বাস্তবায়িত হবে, ইনশাআল্লাহ।

ভবিষ্যতে বিচার প্রক্রিয়ায় কোনো বাধা না আসার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ

ট্রাফিক আইন প্রতিপালনে আরএমপি’র সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

জেল হত্যা দিবসে বিনম্র শ্রদ্ধায় শহীদ কামারুজ্জামান সহ জাতীয় চার নেতাকে স্মরণ

জেল হত্যা দিবসে বিনম্র শ্রদ্ধায় শহীদ কামারুজ্জামান সহ জাতীয় চার নেতাকে স্মরণ

‘নেসকো নিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী কথা বলার কে?’ প্রধানমন্ত্রী

চন্দ্রিমা থানার অভিযানে মোটরসাইকেলসহ ৩ চোর গ্রেফতার

থিম ওমর প্লাজার দখল যুদ্ধ: পলাতক এমপি ওমর ফারুকের ‘ক্ষমতার কারসাজি’ ফাঁস

City That Deserve More Than A Stopover

রাজশাহী নগরীতে দুই পক্ষের সংঘর্ষে আহত- ১৬ , রামেকে ভর্তি- ৬

রিকশায় পড়ে যাওয়া মোবাইল উদ্ধার: পুলিশের তৎপরতা ও সাংবাদিকদের সহায়তায় স্বস্তি স্কুল শিক্ষিকার

নথি বলছে কেন্দ্রের নির্দেশনায় সম্পন্ন নিয়োগ, অভিযোগের পর বরখাস্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা