Sunday , 25 September 2022 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

শিকাগোতে সম্মাননা পেলেন ফারুকী

প্রতিবেদক
sonynews
September 25, 2022 3:13 pm

বর্তমানে উৎসবে অংশ নিতে যুক্তরাষ্ট্রে রয়েছেন এই নির্মাতা। এমন সম্মাননা পাওয়ায় খুশি তিনি। যুক্তরাষ্ট্র থেকে ফারুকী বলেন, ‘আমি সামান্য একজন ফিল্মমেকার। তারপরও যখন আমার কোনো কাজ বা কোনো ভাবনা কোনো দর্শকের মন স্পর্শ করে, আমি খুব কৃতজ্ঞ বোধ করি। কারণ, ফিল্ম মেকিং আমার কাছে দর্শকের সঙ্গে চলা এক দীর্ঘ সময়ের কথোপকথন। যেকোনো পুরস্কার বা ভালোবাসামাখা কথাকে সেই কথোপকথনের একটা অংশ বলা যেতে পারে। ভালোবাসা পেলে তো কেবল ধন্যই হই।’

পুরস্কার ঘোষণার আগে ফারুকীকে পরিচয় করিয়ে দেওয়া হয় বাংলাদেশের নিউ ওয়েব আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তি হিসেবে। বাংলাদেশ থেকে তিনবার তাঁর সিনেমা অস্কারে পাঠানো হয়েছে। একই সঙ্গে তাঁর সিনেমা বুসান, মস্কো, কলকাতাসহ একাধিক আন্তর্জাতিক উৎসবে পুরস্কার ও প্রশংসা কুড়িয়েছে। ২২ সেপ্টেম্বর শুরু হয়েছে উৎসবটি। শেষ হবে আগামীকাল রোববার। উৎসবে আজ শনিবার ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’ সিনেমাটি দেখানো হবে।

সিনেমায় নওয়াজুদ্দিন সিদ্দিকী, মেগান মিশেল, তাহসান, ঈশা চোপড়া, বিক্রম কোচার, কিরণ খোজেসহ অনেকেই অভিনয় করেছেন। ‘নো ল্যান্ডস ম্যান’-এর সংগীত পরিচালনা করেছেন এ আর রাহমান। পাশাপাশি তিনি সিনেমাটিতে সহপ্রযোজক হিসেবেও যুক্ত হয়েছেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী–৩ এ ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ, জামায়াতকে কড়া বার্তা শফিকুল হক মিলনের

কাশিয়াডাঙ্গা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মতিহারে নারীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীতে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানিয়ে এনসিপির মিষ্টি বিতরণ ও বিএনপির আনন্দ মিছিল

রাজশাহীতে স্ত্রীসহ কাউন্সিলর শাহুর বিরুদ্ধে দুদকের মামলা

রাজশাহী থেকে ব্যাপক লোক সমাগমের টার্গেট, ৩ জোড়া বিশেষ ট্রেন

রাজশাহীতে ট্রাক চাপায় তিন জন নিহতের ঘটনায় ট্রাক চালক গ্রেফতার

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীকে রাজশাহী মহানগর বিএনপির শুভেচ্ছা ও অভিনন্দন

রাজশাহী জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি গ্রেফতার, নাশকতা মামলায় অভিযুক্ত

স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় প্রধান শিক্ষক ফিরোজের যাবজ্জীবন