শনিবার , ১৫ মার্চ ২০২৫ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ট্রেন সংঘর্ষ, সিগন্যালের ত্রুটি থাকায় লাইনচ্যুত বাংলাবান্ধা এক্সপ্রেস

প্রতিবেদক
sonynews
মার্চ ১৫, ২০২৫ ১১:৪৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: ‍ৃরাজশাহী রেলওয়ে স্টেশনে শনিবার বেলা ২টার দিকে একটি ট্রেন দুর্ঘটনা ঘটে, এতে দুটি ট্রেনের একাধিক বগি ক্ষতিগ্রস্ত হয়। তবে, এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি ওয়াশপিট এলাকা থেকে স্টেশনের দিকে আসছিল। একই সময়ে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি স্টেশন থেকে ওয়াশপিটের দিকে যাচ্ছিল। সিগন্যাল পয়েন্টে ত্রুটি থাকার কারণে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি বাংলাবান্ধা এক্সপ্রেসকে ধাক্কা দিলে, বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে।

রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মঈন উদ্দীন আজাদ জানিয়েছেন যে, সিগন্যালের ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তিনি আরও জানান, এই দুর্ঘটনার সময় উভয় ট্রেনেই কোনো যাত্রী ছিল না এবং বর্তমানে উদ্ধার কাজ চলছে।

স্টেশন ম্যানেজার শহিদুল ইসলাম বলেন, “বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি ধোলাই শেষে স্টেশনের দিকে ঢুকছিল। এই সময়, ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে পুশব্যাক করার সময় হয়তো এলএম (লোকোমোটিভ) এর ভুল বোঝাবুঝি বা কোনো কারণে ট্রেনটি অপর দিক থেকে আসা বাংলাবান্ধা এক্সপ্রেসের সাথে সংঘর্ষ ঘটায়। এর ফলে, ধূমকেতু এক্সপ্রেসের দুটি কোচ লাইনচ্যুত হয়।”

তিনি আরও জানান, “এখন পাকশি থেকে রিলিফ ট্রেন আসার পর উদ্ধার কাজ শুরু হবে। তবে বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে, শুধুমাত্র পদ্মা ট্রেনটি ঢাকার উদ্দেশে যেতে কিছু বিলম্ব হবে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

তারেক রহমান সহ সব আসামি খালাস পাওয়ায় চন্দ্রিমা থানা যুবদলের আনন্দ মিছিল

ইরানি সেই ‘ভাইরাল’ তরুণীকে গুলি করে হত্যা

নীরব মানবিকতায় অনন্য দৃষ্টান্ত: শিরোইল কলোনিতে প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার প্রদান

রাজশাহীতে ডিজিটাল নজরদারিতে নতুন সংযোজন

রাজশাহীতে মসজিদের জায়গায় মার্কেট নির্মাণের অভিযোগ, প্রতিবাদ করায় মুসল্লিদের হুমকি

রাজশাহীর বানেশ্বরে হেরোইনসহ স্বামী-স্ত্রী আটক

রাজশাহীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীতে ভাঙা লাইন মেরামত করে ঢাকা ছুটল সিল্কসিটি

রাবিতে পোষ্যকোটা বাতিলের দাবি মানববন্ধন

রাবিতে পোষ্যকোটা বাতিলের দাবি মানববন্ধন

রাজশাহীতে শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে আ.লীগ কর্মী খুন