• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
Headline
নগরীতে পুলিশের অভিযানে দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার বাংলাদেশ পুলিশ একাডেমিতে বৃক্ষরোপণ করলেন স্বরাষ্ট্র মন্ত্রী চন্দ্রিমায় পুলিশের অভিযানে চোরাই ভ্যান ও বিভিন্ন মালামালসহ চোর গ্রেপ্তার শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মতিহারে নারীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রাবি ছাত্রদলের উদ্যোগে ‘রক্তাক্ত জুলাই: স্মরণ ও প্রত্যয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ছয় মাসের প্রশিক্ষণ শেষে কর্মজীবনে ৫৮ সহকারী পুলিশ সুপার নানা আয়োজনে অনুষ্ঠিত হলো আরইউজের ‘ফ্যামিলি ডে-২০২৬ একই জমিতে একাধিক লাইসেন্স, ফিল্ড কানুনগো মনিরুল ইসলামের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

রাবি শিক্ষার্থীকে হেনস্তা ও মারধর: বহিরাগত দুই যুবক গ্রেপ্তার

sonynews / ৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের এক ছাত্রীকে শারীরিকভাবে হেনস্তা ও মারধরের অভিযোগে দুই বহিরাগত যুবককে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মতিহার থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন মতিহার থানার ধরমপুর এলাকার মো: তরিকুল ইসলামের ছেলে মো: তন্ময় (২৮) ও মো: ইন্তাজের ছেলে মিলন (৩৮)।

গত ১২ মার্চ রাবির ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো: ফারহান মাহমুদ ও তার বান্ধবী কাজলা গেটে ইফতারের বাজার করছিলেন। এ সময় এক বহিরাগত যুবক ফারহানের বান্ধবীকে ইভটিজিং করলে তিনি প্রতিবাদ জানান। তখন তন্ময় তার দিকে তেড়ে আসে। ফারহান বাধা দিলে তন্ময় ও তার সহযোগী মিলন তাদের উপর চড়াও হয়ে ফারহানের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং তার বান্ধবীকে শারীরিকভাবে হেনস্তা করে।

এ ঘটনায় ফারহান মতিহার থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্ত শুরু করে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করে। গোপন সংবাদের ভিত্তিতে ১৩ মার্চ দুপুর আড়াইটার দিকে রাজপাড়া থানার হটিকালচার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category