• রাজশাহী, বাংলাদেশ
  • ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাজশাহী নগরীতে অবৈধ ইটভাটায় অভিযান

প্রকাশ: বুধবার, ১২ মার্চ, ২০২৫ ৩:৩১

রাজশাহী নগরীতে অবৈধ ইটভাটায় অভিযান

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা উপজেলায় অনুমোদনহীন দুটি ইটভাটায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ইটভাটাগুলোর একাংশ গুঁড়িয়ে দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার হরিয়ান ইউনিয়নের বিকেএস ও এইচএসবি ব্রিকস ভাটায় এ অভিযান চালানো হয়।

অভিযানে এইচএসবি ব্রিকস ভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান, পরিবেশ অধিদপ্তরের রাজশাহীর সহকারী পরিচালক কবির হোসেন, পরিদর্শক নীল রতন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কবির হোসেন জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন অমান্য করায় এইচএসবি ব্রিকস ভাটার মালিককে জরিমানা করা হয়েছে এবং বিকেএস ও এইচএসবি ব্রিকস ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি ভাটা মালিকদের পরিবেশবান্ধব ব্লক ইট ইট উৎপাদনের নির্দেশনা দেওয়া হয়েছে।

ইউএনও আরাফাত আমান আজিজ বলেন, পরিবেশ রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে। আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রহীন অন্য ইটভাটাগুলোও বন্ধ করা হবে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮