শুক্রবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৫ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

শুরু হয়েছে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ১১:১৫ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: শেখ হাসিনার পতনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের অধীনে আজ আত্মপ্রকাশ হতে যাচ্ছে নতুন রাজনৈতিক দলের। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এরই মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান। যেখানে বিভিন্ন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। যুগান্তর

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটে মানিক মিয়া অ্যাভিনিউতে পবিত্র কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয় রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান ।

কোরআন তেলাওয়াতের পর গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠ করা হয়। এরপর জাতীয় সংগীত গাওয়া হয়।

জানা গেছে, নতুন রাজনৈতিক এই দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি’। ইংরেজি রূপ হবে ‘ন্যাশনাল সিটিজেনস পার্টি’ (এনসিপি)।

নতুন দলের আহ্বায়কের দায়িত্ব নিতে যাচ্ছেন সদ্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করা নাহিদ ইসলাম। দলের সদস্য সচিবের হচ্ছেন আখতার হোসেন। এর বাইরে নতুন দলে নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধান সমন্বয়কারী, সামান্তা শারমিন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, হাসনাত আব্দুল্লাহ দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, সারজিস আলম উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, আবদুল হান্নান মাসউদ যুগ্ম সমন্বয়ক ও সালেহ উদ্দিন সিফাত দপ্তর সম্পাদক হিসেবে থাকছেন। তবে এসব সত্যি কিনা সেটা জানা যাবে আর কিছুক্ষণ পরই।

এদিকে ছাত্রদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিয়েছেন দেশের বাকি রাজনৈতিক দলের নেতাকর্মীরাও।

অনুষ্ঠানে যোগ দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির আহমেদ আলী কাসেমী, বিকল্পধারার নেতা মেজর (অব.) আব্দুল মান্নান, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদ, লেবার পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামী ঐক্য জোটের সহ সভাপতি জসিম উদ্দিন, বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আবদুল কাদের।

এ ছাড়া অনুষ্ঠানে কূটনৈতিকদের মধ্যে পাকিস্তানের হাইকমিশনারের পক্ষে একজন কাউন্সিল অংশ নিয়েছেন বলে মঞ্চ থেকে জানানো হয়।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

পুঠিয়া উপজেলায় : আইনশৃংখলার চরম অবনতি সাধারণ মানুষ চরম আতঙ্কে

রাজশাহীর বিশুদ্ধ পানির যুগান্তকারী পরিবর্তন: মিনুর সময়েই ঘরে ঘরে পানি

যানজট নিরসনে দূরপাল্লার বাস স্থানান্তরে নওদাপাড়া টার্মিনাল পরিদর্শন করলেন পুলিশ কমিশনার

উপজেলা চেয়ারম্যানের সমর্থকদের পিটুনিতে আহত সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু

Every great design begins with an even better story

আ’লীগ ক্ষমতায় এলেই গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা হয় : টুকু

রুয়েটে শেষ হলো আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতা চ্যাম্পিয়ন সিই বিভাগ

Richard McClintock, a Latin scholar from Hampden-Sydney College

ভারতের বন্ধুত্ব শুধু শেখ হাসিনার সাথে বাংলাদেশের সাথে না: বিএনপির মহাসচিব রিজভী

অক্টোবরে সীমান্তে ভারত ও মিয়ানমারের ১৩২৬ নাগরিক আটক