Monday , 10 February 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীর ৫ আসনে জামায়াতের প্রার্থী: ঘোষণা হয়নি সদর আসনের

প্রতিবেদক
sonynews
February 10, 2025 2:16 pm

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য রাজশাহীর পাঁচটি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে রাজশাহী-২ (সদর) আসনে এখনও দলটির পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হয়নি।

অন্য আসনগুলোর মধ্যে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে দলটির কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ও এ আসনের সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান; রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে নগরের কাশিয়াডাঙ্গা থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও হড়গ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ, রাজশাহী-৪ (বাগমারা) আসনে দলটির নেতা ডা. আবদুল বারী সরদার, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জেলার সহকারী সেক্রেটারী নুরুজ্জামান লিটন ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে জেলার আরেক সহকারী সেক্রেটারী অধ্যাপক নাজমুল হক দলের প্রার্থী নির্বাচিত হয়েছেন।

রোববার রাতে রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রার্থী ঠিক করার ব্যাপারে কেন্দ্রীয় নির্বাচনী বোর্ড কাজ করছিল। কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডই রোববার পাঁচটি আসনের প্রার্থী চূড়ান্ত করেছে।

এদিকে রাজশাহী সদর আসনে কেন দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। এ আসনে সাম্ভাব্য প্রার্থী হিসেবে মহানগর জামায়াতের সেক্রেটারী ইমাজ উদ্দিন মন্ডল, সাবেক সেক্রেটারী ডা. মো. জাহাঙ্গীর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি আশরাফুল আলম ইমনের নাম রয়েছে আলোচনায়।

ইফতেখার আলম বিশাল:

১০/০২/২৫

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

আ’লীগের প্রচার পত্র বিলি, মহিলা যুবলীগের নেত্রী আটক

চেম্বার নেতাদের সঙ্গে আরএমপির বৈঠক, ব্যবসা-বাণিজ্যের নিরাপত্তায় জোর

রাজশাহী নগরীতে গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গান-বাজনার আড়ালে তাপসের কুকীর্তির অজানা অধ্যায়

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শনে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ

৫৭০ গ্রাম হেরোইনসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫

ইউএস অ্যাগ্রিমেন্টের নামে অর্থ হাতিয়ে নেওয়ায় রাজশাহীতে আরও এক মামলা

শান্তিপূর্ণ দুর্গোৎসব নিশ্চিত করতে রাজশাহীতে প্রশাসনের কঠোর নজরদারি

মার্কিন ঘাঁটি রক্ষায় জর্ডানে ড্রোন বিশেষজ্ঞ পাঠাল ইউক্রেন

শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ স্বীকৃতিস্বরূপ পুরস্কার পেল রাজশাহী সিটি কর্পোরেশন