Monday , 3 February 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সংসদ নির্বাচনের প্রস্তুতি চলছে : রাজশাহীতে ইসি সানাউল্লাহ

প্রতিবেদক
sonynews
February 3, 2025 5:37 pm

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, জাতীয় নির্বাচন কবে হবে এটি নির্ভর করছে অন্তর্বর্তীকালীন সরকারের ওপর। তবে গত ১৬ ডিসেম্বর প্রধান উপদেষ্টার বক্তব্যে যে নির্দেশনা পাওয়া গেছে সেই নির্দেশনা মতো আগামী ডিসেম্বরকে সামনে রেখে কমিশন প্রস্তুতি নিচ্ছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে রাজশাহী জেলার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম অনুষ্ঠানে প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, অন্যান্য জটিলতা কিংবা কাগজপত্রের জন্য যেন বৈধ নাগরিকত্ব থেকে কেউ যেন বঞ্চিত না হয়। যে ভাবেই হোক ভোটার হবার উপযুক্ত কেউ যেন ভোটার তালিকার বাইরে না থাকেন। প্রক্রিয়াটি যেনো জটিল না করা হয়, যতোটা সম্ভব সহজ করতে হবে। এটাই আমাদের মূল উদ্দেশ্য।

এছাড়াও ভোটার নিবন্ধন কার্যক্রমের সঙ্গে যুক্ত কর্মীদের তিনি বলেন, ভোটার তালিকা সম্পর্কে যেসব ভ্রান্ত কথা বাজারে প্রচলিত রয়েছে তা থেকে বেরিয়ে আসতেই এমন মতবিনিময় সভা আয়োজন করা হচ্ছে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তালিকার মৃত ভোটারদের বের করে বাদ দেয়া এবং এক ভোটারের দ্বৈত উপস্থিতি ঠেকাতে তৎপর হতে নির্দেশনা দেন।

মতবিনিময় সভায় রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, জেলা পুলিশের প্রতিনিধি, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা এবং নিবন্ধন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কর্মীরা উপস্থিত থেকে তাদের মতামত তুলে ধরেন।

পরে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ নগরীর বিভিন্ন স্থানে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ঘুরে দেখন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

To some, designing a website around placeholder

অর্থনৈতিক শুমারি-২০২৪: রাজশাহী বিভাগে ১৬.৮ লাখ প্রতিষ্ঠানে কর্মরত ৩৪ লাখের বেশি মানুষ

বিজেপিই ফিরবে? না কি ক্ষমতার হাত-বদল? কর্নাটকের ভোটদাতারা রায় দেবেন বুধবার

গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকায় উন্নয়ন করতে পারছি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকায় উন্নয়ন করতে পারছি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রাজশাহী মহিলা টিটিসি পরিদর্শনে ড. আসিফ নজরুল: কাজের নিষ্ঠা ও শহরের পরিচ্ছন্নতার প্রশংসা

প্রেমের ফাঁদ টিকটকে: ধর্ষণ মামলার প্রধান আসামি জিল্লুর রাজশাহী থেকে আটক

ইডেন কলেজে ছাত্রলীগের সংঘর্ষ: আহত রিভা ঢামেকে ভর্তি

রাকাবে পুরনো সিন্ডিকেটের আধিপত্যের অভিযোগ; অস্থিরতা বাড়ছে ব্যাংকজুড়ে

রাজশাহীতে চাঁদাবাজ, অবৈধ দখলদার ও সন্ত্রাসবাদের অভিযোগে ২ জনসহ গ্রেপ্তার ২৭

কাশিয়াডাঙ্গায় দখলমুক্ত জমি প্রকৃত মালিককে ফিরিয়ে দিল যুবদল, এলাকায় স্বস্তি