Friday , 24 January 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে আ.লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
January 24, 2025 3:22 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে আওয়ামী লীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তার দুজন হলেন- রাজশাহীর পবা উপজেলার শ্রীপুর গ্রামের সোহাগ রহমান (৩৭) ও বাগমারা উপজেলার কানাইশহর গ্রামের রেজাউল করিম (২৫)। সোহাগ রহমান পবার নওহাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি। আর রেজাউল দলের কর্মী।

রেজাউল বর্তমানে রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানার দরিখরবোনা আমবাগান এলাকার বাসিন্দা। শুক্রবার বিকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দিবাগত রাতে সংশ্লিষ্ট থানা-পুলিশ এদের গ্রেপ্তার করেছে। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

হরতালের সমর্থনে রাবি ছাত্র দলের মশাল মিছিল

রুয়েটের ১৩৫ জনকে অবৈধ নিয়োগ: বাতিলের নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের

১৬ দফা দাবিতে রাকসু আন্দোলন মঞ্চের গণস্বাক্ষর কর্মসূচি

১৬ দফা দাবিতে রাকসু আন্দোলন মঞ্চের গণস্বাক্ষর কর্মসূচি

নিয়োগের মূল নথি নেই, তবু একাধিক পদোন্নতি—নেসকো কর্মকর্তাকে ঘিরে বিতর্ক

অটোরিকশা চালক অপহরণ ও মুক্তিপণ মামলা: আট মাসেও চার্জশিট নেই, তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে হয়রানির অভিযোগ

সহকর্মীকে যৌন হয়রানির দায়ে শাস্তি ‘তিরস্কার’ পেলেন ইউএনও!

প্রথম দিনে তিনটি পদে চারজনের মনোনয়নপত্র সংগ্রহ আরটিজেএর নির্বাচনে

রাজশাহীর চিহ্নিত মাদক ব্যবসায়ী  লিটনসহ গ্রেফতার দুই

রাজশাহীতে ‘জুলাই-৩৬’ পরিষদের আত্মপ্রকাশ: আহ্বায়ক কাদেরী ও সদস্য সচিব জুয়েল