রবিবার , ২৫ সেপ্টেম্বর ২০২২ | ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগায় অটোচালককে খুন

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ২৫, ২০২২ ৪:১১ পূর্বাহ্ণ

মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগায় তাপস চন্দ্র সরকার (৩৬) নামের সিএনজিচালিত অটোরিকশার এক চালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে মহানগরীর বলাশপুরের হাক্কানী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অটোরিকশাচালক তাপস ধোবাউড়া উপজেলার কলসিন্দুর গ্রামের আনুমেশ চন্দ্র সরকারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে নগরীর বলাশপুরের হাক্কানী মোড় এলাকায় অটোরিকশা চালিয়ে যাওয়ার সময় স্থানীয় এক মোটরসাইকেল চালকের সঙ্গে ধাক্কা লাগে। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এতে মোটরসাইকেল চালক ক্ষিপ্ত হয়ে স্থানীয় আরও চার থেকে পাঁচজনকে নিয়ে অটোরিকশাচালককে মারধর করেন। একপর্যায়ে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মমেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) জুলহাস উদ্দিন বলেন, হাসপাতালে আনার আগেই অটোরিকশাচালক মারা গেছেন। নিহতের পেছনের দিকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক শাহ কামাল আকন্দ বলেন, এ হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে ট্রেনের বগি লাইনচ্যুত: ট্রেন চলাচল বন্ধ ছিল ৫ ঘন্টা

রাজশাহী নগরীতে ডিগ্রী পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নির্দেশনা

‘বলল খেয়াল রাইখেন আ.লীগ যেন না আসে, আর তলে তলে ভোট নিয়ে নিল’

Tempora incidunt ut labore et dolore magnam aliquam

রাজশাহীতে ইজারা বহির্ভূত জায়গা হতে বালু উত্তোলন সত্বেও নীরব প্রশাসন

চারঘাটে ১০০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশে মুখর রাজশাহী, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনস্রোত

আরইউজের অনুষ্ঠানে বক্তারা দেশকে অস্থিতিশীল করার অপতৎপরতা রোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

মোহনপুরে ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

রুয়েটের সিএসই বিভাগের শিক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠিত