বুধবার , ২২ জানুয়ারি ২০২৫ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নিউ গভ: ডিগ্রী কলেজ দাফরিক বিজ্ঞপ্তিতে ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা সম্বলিত লোগো ব্যবহার

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ২২, ২০২৫ ৩:৫৫ অপরাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: সাড়ে পাঁচ মাস আগে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হয়। বর্তমানে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় অধিষ্ঠিত। কিন্তু ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট শেখ হাসিনার অনুসারীদের অনেকে এখনো শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন জায়গায় ‘শেখ হাসিনা’ তোষণে ব্যস্ত। এরই ধারাবাহিকতায় রাজশাহী নিউ গভ: ডিগ্রী কলেজের অধ্যক্ষ কালাচাঁদ শীল দাফতরিক কাগজপত্রে শেখ হাসিনার শ্লোগান সম্বলিত লোগো ব্যবহার অব্যাহত রেখেছেন। লোগোতে লেখা রয়েছে ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’। এ নিয়ে প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
কলেজের দাফতরিক বিভিন্ন কাগজপত্র ঘেঁটে ও যাচাই করে দেখা গেছে, অধ্যক্ষের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি, একাধিক ডিজাইন ও সাইজের খামে ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা সম্বলিত লোগো ব্যবহার করা হয়েছে। কলেজের অধ্যক্ষ কালাচাঁদ শীল স্বাক্ষরিত ২০২৩-২৪ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের বিভিন্ন খাতে নির্ধারিত হারে বেতন ও সেশনচার্জ পরিশোধ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এই শ্লোগান ব্যবহার করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে অধ্যক্ষ স্বাক্ষর করেছেন গত ৪ সেপ্টেম্বর।
কলেজটির নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক বলেন, ৫ আগস্টের পর এই লোগো সম্বলিত খাম নজরে এসেছে। আমরা ধারণা করছি ৫ আগস্টের পরই খামগুলো ছাপা হয়েছে। বিষয়টি কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। এছাড়া বিজ্ঞপ্তিতেও ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা সম্বলিত লোগো ব্যবহার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারেপা করেন তারা।
এ ব্যাপারে জানতে চাইলে রাজশাহী নিউ গভ: ডিগ্রী কলেজের অধ্যক্ষ কালাচাঁদ শীল বলেন, ‘বিষয়টি এ রকম হওয়ার কথা নয়। এ রকম হয়ে থাকলে আমি আন্তরিকভাবে দু:খ প্রকাশ করছি।’
তিনি দাবি করেন, ‘গত ৫ আগস্টের পর এই শ্লোগান সম্বলিত লোগো ব্যবহার করা হয়নি’।
গত ৫ আগস্টের পর বিভিন্ন ডিজাইনের একাধিক খামে এবং বিজ্ঞপ্তিতে অধ্যক্ষ স্বাক্ষরিত লোগো ব্যবহার করা হয়েছে জানালে অধ্যক্ষ কোনো সদুত্তর দিতে পারেননি। তবে তিনি বলেন, এর রকম হয়ে থাকলে আমি দু:খিত।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

খাদ্য পরিদর্শক সাকিলার বিরুদ্ধে ৭ লাখ টাকা উৎকোচ দাবির অভিযোগ

শত্রুদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে: ইরানের প্রেসিডেন্ট

রাজশাহী নগরীতে ৩০০ লিটার চোলাইমদ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীর পুঠিয়ায় হাট ইজারাদারকে কুপিয়েছে দুর্বৃত্তরা

New Colour painting Help You to Paint.

রাজশাহীতে পুলিশকে পিটিয়ে আসামি ছিনিয়ে হত্যা-পলাতক সাগর গ্রেপ্তার

রাবি লাইব্রেরিতে রাকসু-শিবির নেতাদের হামলার অভিযোগ, তিন শিক্ষার্থী গুরুতর আহত

ফিফা গেমের শেষের শুরু, শেষ হচ্ছে ৩০ বছরের যাত্রা

স্মার্ট রাজশাহী সিটি বির্নিমানে ৬ দিনব্যাপী সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক অনুষ্ঠান

দারিদ্র্যতা দূর করতে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার বিকল্প নেই : অধ্যাপক মজিবুর রহমান