বৃহস্পতিবার , ৯ জানুয়ারি ২০২৫ | ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

চাঁদাবাজির মামলায় বিএনপি নেতাসহ দুজন কারাগারে

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ৯, ২০২৫ ৫:৪৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: নাটোরের বড়াইগ্রামে চাঁদাবাজির মামলায় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলরসহ দুজনকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে মঙ্গলবার রাতে ওই দুজনসহ মোট ৬ নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। বড়াইগ্রামের হেলাল উদ্দিনের ছেলে শাহ আলম নামে এক ভুক্তভোগী মঙ্গলবার রাতে ওই মামলা দায়ের করেন।

কারাগারে যাওয়া আব্দুস সাত্তার (৫৫) বড়াইগ্রাম মহল্লার হালিম খানের ছেলে এবং বিএনপি কর্মী কামাল হোসেন (৪০) একই এলাকার আব্দুল খালেকের ছেলে।

মামলার অন্য আসামিরা হলেন- বিএনপি কর্মী বড়াইগ্রাম এলাকার সিরাজ উদ্দিনের ছেলে আজিজুল ইসলাম (৩৮), মোজাহার আলীর ছেলে বাবলু মিয়া (৩৬), আব্দুস সাত্তার খানের ছেলে সবুজ হোসেন (৩০) ও সরওয়ার হোসেন (৩৫)।

মামলা সূত্রে জানা যায়, পূর্ববিরোধের জের ধরে গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে অভিযুক্তরা শাহ আলমকে মারপিট করে ৮ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে ধরে এনে আব্দুস সাত্তার খানের বাড়ির সামনের মেহগনি বাগানে গাছের সঙ্গে বেঁধে পুনরায় নির্যাতন করে তারা। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করেন।

তবে সাবেক কাউন্সিলর আব্দুস সাত্তারের ছোট ভাই মহররম আলী বলেন, পরিকল্পিতভাবে তার ভাইকে ফাঁসানো হয়েছে। বাদীর কাছে আমার ভাতিজা কামাল ৮৬ হাজার টাকা পাবে। এটা নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হয়েছে। সম্প্রতি পাওনা টাকার মিটিংয়ে আমার ভাই ছিল বলে তাকে ফাঁসাতে এ অভিযোগ করা হয়েছে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, দুজনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

প্রকৌশল বিভাগের অগ্রগতি পর্যালোচনা সভায় রাসিক প্রশাসক: দায়িত্ব পালনে অবহেলা নয়

রাজশাহীতে হেলমেট ছাড়া মিলবে না তেল

আরএমপিতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৮

রাজশাহী শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসারের বিরুদ্ধে নারী শিশু আইনে মামলা

হাসিনার ভারতে অবস্থান তার ব্যক্তিগত সিদ্ধান্ত: জয়শঙ্কর

রাসিক প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মাহফুজুর রহমান রিটন

রাজশাহীতে নারী ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে প্রতারণা ও চেক জালিয়াতির অভিযোগ

রাজশাহীতে নারী ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে প্রতারণা ও চেক জালিয়াতির অভিযোগ

চাঁদাবাজির মামলায় বিএনপির ৪ নেতা কারাগারে

প্রবাসীর স্ত্রীকে হোটেলে রাত কাটানোর প্রস্তাব পুলিশ কর্মকর্তার

বিএনপি আগুন নিয়ে নেমেছে, পাহারায় থাকতে হবে: কাদের