Thursday , 12 December 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীর দূর্গাপুরে বই পড়ে পুরস্কার পেল ১২ শিক্ষার্থী

প্রতিবেদক
sonynews
December 12, 2024 6:36 pm

অনলাইন ডেস্ক: রাজশাহীর দূর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বই পড়া কর্মসূচিতে পুরস্কার পেয়েছেন ১২ শিক্ষার্থী। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে বই ও বৃক্ষ উপহার দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দূর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন।

এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০০ শিক্ষার্থীর মাঝে বিভিন্ন ফলজ বৃক্ষ উপহার দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার তরফদার মোহাম্মদ আক্তার জামীল বলেন,“বই পড়ার অভ্যাস মানুষকে আলোকিত করে এবং সমাজের প্রতি দায়বদ্ধ করে তোলেন। উপহারের বইগুলো অত্যন্ত চমৎকার! বইগুলো তোমরা পড়বে এখানে শেখার অনেক কিছুই আছে।”
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরা বইকে সঙ্গী করো, এটি তোমাদের ভবিষ্যৎ নির্মাণে সহায়ক হবে। বৃক্ষগুলো রোপন করবে যা তোমাদের অক্সিজেন, ছায়া, ফল দিবে।”
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জান্নাতুল ফেরদৌস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুন।
অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে, যা ভবিষ্যতে নিয়মিত ভাবে আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

অপ্রয়োজনীয় ৯টি বিভাগ খুলে রাসিকের বিপুল অর্থ অপচয়

টিকেট ছাড়া ট্রেন যাত্রা চিত্রার, অতঃপর সফটওয়্যার কোম্পানি প্রতিষ্ঠাতার স্ত্রী!

টিকেট ছাড়া ট্রেন যাত্রা ‘চিত্রার‘ অতঃপর সফটওয়্যার কোম্পানি প্রতিষ্ঠাতার স্ত্রী!

রিয়েল এষ্টেট কোম্পানির পরিচালক মওলা বাবুর গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

রিয়েল এষ্টেট কোম্পানির পরিচালক মাওলা বাবুর গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রেস কাউন্সিলকে শক্তিশালী করার আহ্বান প্রধান বিচারপতির

শিশুকে বিদেশে পাচারের আশঙ্কা, স্ত্রী-শ্যালিকার বিরুদ্ধে আদালতে বাবার মামলা

সাবেক এমপি’র অবৈধ নিয়োগ বাণিজ্য/ রাজশাহী কোর্ট কলেজের অধ্যক্ষ নিয়োগকে অবৈধ দাবি কর্মরতদের

রাজশাহীতে বাদ পড়লেন আয়েন, এনামুল ও মুনসুর

শুরু হয়েছে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান

বাংলাদেশকে বিধ্বস্ত করে চূড়ান্ত পর্বে ইয়েমেন

রুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন