• রাজশাহী, বাংলাদেশ
  • ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাজশাহীতে নাশতা মামলায় আ.লীগ কর্মীসহ গ্রেফতার ১৫

প্রকাশ: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪ ৬:৪৫

রাজশাহীতে নাশতা মামলায় আ.লীগ কর্মীসহ গ্রেফতার ১৫

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১৫ জনকে আটক করে পুলিশ।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৬ জন, মাদক মামলায় ১ জন, অন্যান্য অপরাধে ৪ জন এবং ওয়ারেন্টভূক্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেফতারকৃতরা হলো মো: মিলন, মো: সোহেল রানা (৪৪), মো: পারভেজ হোসেন(৩০), মো: শান্ত (২৭), মো: মাহাবুব হোসেন মাসুদ (৫৫) ও মো: সেকেন্দার আলী বাবু (৫০)।

গ্রেফতারকৃত আওয়ামী লীগ কর্মী মিলন রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাগড়া গ্রামের মৃত জমসেদ মন্ডলের ছেলে। নওহাটা পৌরসভার আওয়ামী লীগ কর্মী সোহেল রানা পবা থানার বাগধানী উলাপুর গ্রামের আবু সাঈদের ছেলে। পারভেজ শাহমখদুম থানার পবা নতুনপাড়া গ্রামের মৃত আব্দুল গাফ্ফারের ছেলে। ছাত্রলীগ কর্মী শান্ত শাহমখদুম থানার বড় বনগ্রাম চকপাড়া এলাকার মো: হাবিবুর রহমানের ছেলে। আওয়ামী লীগ কর্মী মাহাবুব হোসেন রাজশাহী জেলার গোদাগাড়ী থানার শুরশুনিপাড়া এলাকার মো: ইসমাইল হোসেনের ছেলে। মহাদেবপুর থানা আওয়ামী লীগের সভাপতি সেকেন্দার আলী নওগাঁ জেলার মহাদেবপুর থানার ফাজিলপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে। বর্তমানে সে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কোর্ট পাত্তাপাড়া এলাকার বাসিন্দা। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮