• রাজশাহী, বাংলাদেশ
  • ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

ভারতের আগ্রাসনের প্রতিবাদে রাজশাহী মহানগর তাঁতীদলের বিক্ষোভ

প্রকাশ: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪ ১২:৫৯

ভারতের আগ্রাসনের প্রতিবাদে রাজশাহী মহানগর তাঁতীদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: ভারতের আগ্রাসন ও বাংলাদেশ সহকারি হাইকমিশনে হামলা ও ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী মহানগর বোয়ালিয়া ও শাহমখদুম থানা তাঁতীদল।

শুক্রবার (০৬ ডিসেম্বর) বিকাল ৫ টায় রাজশাহী কলেজ গেট থেকে মিছিলটি শুরু হয়ে নগরী গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিণ করে মালোপাড়া পুলিশ ফাঁড়ির সামনে এসে শেষ হয়। মিছিল শেষ সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

শাহ মখদুম থানা তাঁতীদলের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল হিমেলের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নেন মহানগর তাঁতীতলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বিপ্লব।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর তাঁতি দলের প্রচার সম্পাদক সৈয়দ মিল্টন দেওয়ানসহ বোয়ালিয়া ও শাহমখদুম থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান বক্তা হিসেবে ছিলেন রাজশাহী জেলা তাঁতিদলের সাংগঠনিক সম্পাদক সাদমান সাকিব।

বিক্ষোভ মিছিল শেষে পথসভায় বক্তারা বলেন, আওয়ামী ফ্যাস্টিট দলের সদস্যরা ভারতের সাথে ইন্ধন করে ইসকনের নামে বাংলাদেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। তাদের সকল ধরনের অপতৎপরতা নস্যাৎ করা হবে। বাংলাদেশের বিরুদ্ধে করা সকল প্রকার ষড়যন্ত্র কঠোর ভাবে মোকাবেলা করা হবে বলেও জানানো হয়।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮