• রাজশাহী, বাংলাদেশ
  • ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

তারেক রহমান সহ সব আসামি খালাস পাওয়ায় চন্দ্রিমা থানা যুবদলের আনন্দ মিছিল

প্রকাশ: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪ ৬:২৪

তারেক রহমান সহ সব আসামি খালাস পাওয়ায় চন্দ্রিমা থানা যুবদলের আনন্দ মিছিল

ইফতেখার আলম বিশাল: ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের খালাসের রায়ে রাজশাহী চন্দ্রিমা থানা যুবদল আনন্দ মিছিল বের করেছে।

আজ বোরবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় ছোটবনগ্রাম উত্তর পাড়া থেকে আনন্দ মিছিলটি বের হয়। নগরীর ছোটবনগ্রাম থেকে বের হওয়া আনন্দ মিছিলটি চন্দ্রিমা থানার মোড়ে গিয়ে শেষ হয়।

চন্দ্রিমা থানা যুবদলের যুগ্ন আহকায়ক, রাজশাহী মহানগর যুবদলের সদস্য ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি) এর যুগ্ন আহবায়ক ইঞ্জিনিয়ার মো: আরিফুজ্জামান সোহেলের নেতৃত্বে মিছিলে অংশ নেন চন্দ্রীমা থানা যুবদলের অন্যতম যুগ্ন আহবায়ক ও রাজশাহী মহানগর যুবদলের সদস্য মো:আব্দুল কাদের উৎসব, মো: সাইদুল ইসলাম,মো: মানিক, চন্দ্রীমা থানা যুবদলের সদস্য মো: সনি, মো: আনোয়ার হোসেন বাবু ও শাকিল। এসময় আরও উপস্থিত ছিলেন চন্দ্রীমা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য উজ্জ্বল ও মামুন। এছাড়াও চন্দ্রীমা থানা ছাত্রদলের আহবায়ক মো: আবুল কালাম আজাদ তপন, যুগ্ন আহবায়ক মো: মেরাজ, গোলাম আরিফ রিমন ও সদস্য অপুর্ব সহ কয়েকশত নেতাকর্মী।

এই হামলা ২০০৪ সালে আওয়ামী লীগের প্রধান স্বৈরাচারি শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে করা হয়েছিল, যাতে ২৪ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়। আজ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে খালাস দেন উচ্চ আদালত যা বিএনপি এবং তার সহযোগী সংগঠনের মধ্যে আনন্দ ও উল্লাসের সঞ্চার করেছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮