• রাজশাহী, বাংলাদেশ
  • ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

এক টাকার সাংবাদিক মুন্নি সাহা গ্রেফতার

প্রকাশ: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪ ৬:১৩

এক টাকার সাংবাদিক মুন্নি সাহা গ্রেফতার

অনলাইন ডেস্ক: অনলাইন পোর্টাল এক টাকার খবরের সম্পাদক মুন্নি সাহাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩০ নভেম্বর) রাতে রাজধানীর কারওয়ানবাজার থেকে তাকে আটক করা হয়।

বর্তমানে তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে আছেন বলে জানা গেছে।

তেজগাঁও থানা সূত্রে জানা গেছে, কাওরানবাজারে একটি ভবনের নিচে মুন্নি সাহাকে দেখতে পেয়ে আটক করে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে। সেখান থেকে তেজগাঁও থানায় নিয়ে যাওয়া হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে মুন্নি সাহাকে থানা থেকে মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।

তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

সর্বশেষ মুন্নি সাহা ‘এক টাকার খবর’ নামের একটি অনলাইন পোর্টালের সম্পাদক ছিলেন।

সর্বশেষ সংবাদ

প্রচণ্ড রাগের সময় কী করবেন?
শনিবার, নভেম্বর ৩০, ২০২৪ ৬:১৩
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮