• রাজশাহী, বাংলাদেশ
  • ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাজশাহীতে ছাত্র আন্দোলনের মিছিলে গু’লিবর্ষ’ণকারী রনি গ্রেফতার

প্রকাশ: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪ ৭:১৭

রাজশাহীতে ছাত্র আন্দোলনের মিছিলে গু’লিবর্ষ’ণকারী রনি গ্রেফতার

হিটলার হোসেন: বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণকারী যুবলীগ নেতা বাপ্পি চৌধুরী রনিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রনি  রাজশাহী মহানগরের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। তার বাড়ি নগরীর ভেড়িপাড়া এলাকায়।

এক বার্তায় র‌্যাব জানায়, গত ৫ আগস্ট রাজশাহীর আলুপট্টি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলের ওপর হামলা ও গুলিবর্ষণ করেন বাপ্পি চৌধুরী রনি। এ ঘটনায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অস্ত্রধারী রনিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত ১টা ৩০ মিনিটের দিকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে র‍্যাব সদস্যরা।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮