বৃহস্পতিবার , ৩১ অক্টোবর ২০২৪ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় রাজশাহীতে গরু নিয়ে আনন্দ মিছিল

প্রতিবেদক
sonynews
অক্টোবর ৩১, ২০২৪ ৫:৫৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে গরু নিয়ে শোডাউন ও আনন্দ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় এ বিশেষ আনন্দ মিছিলের আয়োজন কর হয়।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেল ৫টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের শোডাউন শুরু হয় নগরের আলুপট্টি মোড় থেকে। আনন্দ মিছিলটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

ট্রাকের ওপর একটি লাল রঙের গরু নিয়ে শোডাউন করেন শিক্ষার্থীরা। ট্রাকের পেছনে থাকা শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি শেষ হয় সিএনবি মোড়ে গিয়ে।

রাতে শিশু একাডেমি মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পরে সেখানে সবার অংশগ্রহণে অনুষ্ঠিত হবে গণভোজ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, আনন্দ মিছিলের সময় ট্রাকে করে ঘোরানো গরুটি একজনের কাছ থেকে শোডাউনের জন্য আনা হয়েছে। শোডাউনের কর্মসূচি শেষে গরুটি আবারও ফেরত দেওয়া হয়েছে। তবে গণভোজের জন্য বাজার থেকে আলাদা করে মাংস কেনা হয়েছে।

সন্ত্রাসী কাজে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগকে সম্প্রতি নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। সেই আনন্দ উদযাপন করতেই এমন আয়োজন।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনা আমাদের বিপদে ফেলে পালিয়ে গিয়ে বিশ্বাস ভঙ্গ করেছেন : নাথুরাম ভৌমিক

রাজশাহীতে স্বেচ্ছাসেবক লীগ নেতার হাতের রগ কেটে দিল দুর্বৃত্তরা

রাজশাহীতে মহানগর এনসিপির নতুন কমিটিতে আহ্বায়ক মোবাশ্বের আলী, সদস্য সচিব আতিকুর রহমান

আরএমপির অভিযানে গাঁজা সহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

লালপুরে অপহরণ মামলা: প্রধান আসামি গ্রেফতার, ভিকটিম উদ্ধার

ইরান যুদ্ধ নিয়ে চীনা অধ্যাপকের শেষ ভবিষ্যদ্বাণীও কি মিলে যাবে?

রাজশাহী নগরীতে ১.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিশ্বমঞ্চে রুয়েটের প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় পরিবারের শুভকামনা

এবার ৬ দফা দাবিতে রাজপথে রাজশাহী মেডিকেল টেকনোলজি শিক্ষার্থীরা

দ্বিতীয় বিয়ে করে ইসলাম কবুল করেন রাখি, দুর্গাপুজোয় শাঁখা-পলা উঠল হাতে!