রবিবার , ১৮ আগস্ট ২০২৪ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী থেকে ভারতে পালানোর সময় আ.লীগের ২ নেতা আটক

প্রতিবেদক
সনি নিউজ
আগস্ট ১৮, ২০২৪ ৩:১১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় আ.লীগের বুলবুল আহমেদ ও ফজলুলু হক নামে দুই নেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৮ আগস্ট) দুপুরে দর্শনা সীমান্তে সন্দেহভাজনভাবে ঘোরাঘুরির সময় তাদের আটক করা হয়।

আটক ফজলুলু হক রাজশাহী বাগমারা থানার খাজুরা গ্রামের মনির হকের ছেলে ও
বুলবুল আহমেদ কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার কাজিহাটা গ্রামের আশরাফুল আহমেদের ছেলে। তারা দুজনই আওয়ামী প্রজন্ম লীগের সক্রিয় সদস্য।

বিজিবি জানায়, দর্শনা সীমান্তের ৭৬ নম্বর মেইল পিলারের পাশ দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বুলবুল ও ফজলুলু নামে দুজন। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় বিজিবি তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, অসংখ্য সিল, দলীয় প্যাড, সার্টিফিকেট উদ্ধার করা হয়েছে। পরে তাদের জিজ্ঞাসাবাদে ভারতে পালানোর চেষ্টার কথা স্বীকার করেন। তাদের আটক দেখিয়ে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, ২ জনকে আটক করে থানায় সোপর্দ করেছে বিজিবি। তাদের আদালতে সোপর্দ করা হবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

পোশাক বদলাচ্ছিলাম, পরিচালক আচমকা ভ্যানে ঢুকে পড়েন

৯৬ ভরি স্বর্ণ ডাকাতির মামলায় ৬ জন রিমান্ডে

জাতীয় সংসদের মাননীয় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

শ্রেণিকক্ষে স্কুলছাত্রীর শ্লীলতাহানি, শিক্ষক গ্রেপ্তার

বৃদ্ধ মায়ের কাছ থেকে প্রতারণা করে জমি লিখে নেবার অভিযোগে সংবাদ সম্মেলন

রাজশাহীতে ছাত্রলীগের কুখ্যাত সন্ত্রাসী হাসান রেজা আটক

আ.লীগের লক্ষ্য অবাধ-সুষ্ঠু নির্বাচন করা: শেখ হাসিনা

আরএমপি’র নয়া পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের যোগদান

বিএফইউজে’র মিডিয়া মনিটরিং রিপোর্ট

প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ