রবিবার , ১৮ আগস্ট ২০২৪ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে ১৮ লাখ টাকা কুড়িয়ে পেয়ে থানায় জমা শিক্ষার্থীরা

প্রতিবেদক
সনি নিউজ
আগস্ট ১৮, ২০২৪ ১০:১৮ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর ভদ্রা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ব্যাগভর্তি ১৭ লাখ ৯২ হাজার টাকা উদ্ধার করেছেন শিক্ষার্থীরা। পরে উদ্ধারকৃত টাকা জিডির মধ্যদিয়ে পুলিশ ও বিভাগীয় প্রশাসনের কাছে হস্তান্তর করেন তারা।

রবিবার ভোররাতে নগরীর ভদ্রা এলাকা থেকে শিক্ষার্থীরা এসব টাকা উদ্ধার করেন।

পুলিশ জানায়, রবিবার ভোররাতে নগরীর ভদ্রা এলাকায় রাত্রীকালিন নিরাপত্তায় স্বেচ্ছায় টহলরত শিক্ষার্থীদের একটি দল এই টাকা উদ্ধার করেন।

শিক্ষার্থীরা জানায়, রাতের টহল শেষে স্থানীয় মাউ-ছাত্রাবাসের গলিধরে বাসায় ফিরছিলেন। এসময় পরিত্যক্ত একটা বাজারের ব্যাগ দেখেন তারা। সন্দেহ হলে যাচাই করতে গিয়ে সেখানে ব্যাগভর্তি টাকার বান্ডেল এবং দুই ইঞ্চি আকারের একটি সোনালি রংয়ের কাপ পান তারা। পরে শিক্ষার্থীদের টহল দলটি ব্যাগভর্তি টাকা নিয়ে নিকটস্থ বোয়ালিয়া থানায় আসেন।

সেখানে পুলিশ, সেনাবাহিনী এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উদ্ধারকৃত টাকা গণনা করা হয়। এ সময় ব্যাগে ১৭ লাখ ৯২ হাজার টাকা ও দুই ইঞ্চি আকারের একটি সোনালি কাপ পাওয়া যায়।

পুলিশ ও বিভাগীয় প্রশাসন জানিয়েছে, উদ্ধারকৃত টাকা ও সোনালি কাপটি পরীক্ষা-নিরীক্ষা করে আদালতের নির্দেশে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হবে এবং একই সাথে এই টাকার উৎস নিয়ে তদন্ত করা হবে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

এ সময় এতগুলো টাকা পুলিশের কাছে জমা দেওয়ার জন্য শিক্ষার্থীদের প্রশংসা করেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য বিক্রির অভিযোগে যুবক গ্রেপ্তার

গোদাগাড়ীতে ১৮৪ বোতল ফেনসিডিল-সহ গ্রেফতার ২

রাজশাহীতে সভাপতি কালামের মুক্তির দাবি, সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহীতে খুন হওয়ার নাটক সাজিয়েও রক্ষা পেলো না যুবক

সাংবাদিক আব্দুল আউয়ালের বাবা মজিবর রহমানের দ্বিতী মৃত্যুবার্ষিকী আজ

পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান

রাজশাহী নগরীতে বিশ্ব বসতি দিবস পালন

ভূমি মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে প্রক্সি দিয়ে পরীক্ষা, মৌখিক পরীক্ষায় ৬ প্রার্থী আটক

রাজশাহীতে পরিবহন মালিকদের পরিবারকে মরনোত্তর সহায়তা ৫ লাখে উন্নীত

ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন থালাপতি বিজয়