Thursday , 23 May 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আইসিসি পরোয়ানা দিলে নেতানিয়াহুকে গ্রেপ্তারে আমরা বাধ্য: নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
সনি নিউজ
May 23, 2024 11:09 am

অনলাইন ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে যদি আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, সেক্ষেত্রে তারা নরওয়েতে গেলে গ্রেপ্তার হবেন বলে জানিয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এসপান বার্থ এইদে। খবর জেরুজালেম পোস্টের।

পররাষ্ট্রমন্ত্রী এইদে জানান, হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার, মোহাম্মদ দেইফ ও ইসমাইল হানিয়ার বিরুদ্ধেও যদি আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, সেক্ষেত্রে তারাও সেদেশে গেলে গ্রেপ্তার হবেন। তিনি বলেন, যদি তারা (ইসরায়েলের দুই মন্ত্রী) কিংবা হামাস নেতারা নরওয়েতে আসেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী আমরা তাদের গ্রেপ্তার করতে বাধ্য। নরওয়েজিয়ান টিভি টু-কে তিনি বলেন, তুরস্ক ছাড়া ইউরোপের যেকোনো দেশে একই নীতি অনুসরণ করা হবে।

এদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন। ২৮ মে এ স্বীকৃতি দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে দেশ তিনটি। বুধবার নরওয়ে প্রথম এ সিদ্ধান্তের ঘোষণা দেয়। নরওয়ের প্রধানমন্ত্রী ইউনাস গার স্তুরে এ নিয়ে বলেন, দুই রাষ্ট্র সমাধানের মাধ্যমে ইসরায়েল ও ফিলিস্তিন রাষ্ট্র পাশাপাশি শান্তিতে থাকতে পারবে। এরপরই আয়ারল্যান্ড ও স্পেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের কথা জানায়।

সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান প্রসিকিউটর করিম খান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত এবং হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার, মোহাম্মদ দেইফ ও ইসমাইল হানিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন। ইসরায়েল আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য নয়। দেশটি এ আদালতের বিচারকেও স্বীকৃতি দেয় না।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে ‘সাপ্তাহিক বাংলার বিবেক’ পত্রিকার ৪র্থ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মহানগরীতে ডেভিল হান্ট ফেইজ-২’- এ ১ জনসহ গ্রেপ্তার ৩৪

কোন জমিতে কোন ফসল, সিদ্ধান্ত আমনেই

কোন জমিতে কোন ফসল, সিদ্ধান্ত আমনেই

রাজশাহী-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শরীফ উদ্দিন

অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে যা বলল জাতিসংঘ

কক্সবাজারে এনসিপি নেতাদের সঙ্গে পিটার হাসের বৈঠকের গুঞ্জন, পাটোয়ারী বললেন ‘ঘুরতে এসেছি’

কী হতে যাচ্ছে ৩১ ডিসেম্বর

রাজশাহীতে ফসলি জমিতে পুকুর খননে বাধা দেয়ায় হুমকির মুখে ৩ পরিবার, বাড়ি ছাড়া বাবা-ছেলে

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা অনুষ্ঠিত

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা