বুধবার , ২২ মে ২০২৪ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

৯৯৯ ফোন দিয়ে বন্ধুকে উদ্ধার করলেন তরুণী, ৩ অপহরণকারী গ্রেফতার

প্রতিবেদক
সনি নিউজ
মে ২২, ২০২৪ ১১:২০ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে বান্ধবীর সামনে বন্ধুকে অপহরণ করে নিয়ে যায় অপহরণকারীরা। পরে ৯৯৯ এ ফোন দিয়ে বন্ধুকে উদ্ধার করেন ওই তরুণী (বান্ধবী)।

বোয়ালিয়া থানার শাহমখদুম কলেজের সামনে থেকে তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়।
অপহরণ করে মুক্তিপণ দাবির ঘটনায় ৩ অপহরণকারীকে গ্রেফতার করেছে মতিহার থানা পুলিশ। এসময় একটি অটোরিকশা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন মো: জহুরুল হোসেন রেন্টু(৩৫), মো: ইসমাইল হোসেন (৩০) ও মো: রাসেল (৩২)। জহুরুল রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডী কড়ইতলার মৃত খয়রাত আলীর ছেলে, ইসমাইল হোসেন রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মাছপাড়ার মো: সারোয়ার হোসেনে ছেলে ও মো: রাসেল রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ভদ্রা জামালপুরের মো: রফিকুল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে আরএমপি’র অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জামিরুল ইসলাম জানান, জয়পুরহাট জেলার কালাই থানার পুনট পূর্বপাড়ার আব্দুল্লাহ আল নোমান ওরফে তামিম বঙ্গবন্ধু কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। মঙ্গলবার (২১ মে) বিকেল পৌনে ৩ টায় তামিম তার বান্ধবীকে সঙ্গে নিয়ে তালাইমারী থেকে অটোরিকশায় সাহেব বাজার যাচ্ছিলেন। পথিমধ্যে মতিহার থানার তালাইমারী এলাকা হতে আসামি জহুরুলসহ আরও দুইজন ইসমাইল হোসেনের অটোরিকশা নিয়ে তাদের রিকশার পিছু নেয়। বিকেল ৩টায় বোয়ালিয়া থানার শাহমখদুম কলেজের সামনে পৌঁছালে তারা তামিমকে জোর করে রিকশা থেকে নামিয়ে অপহরণ করে রানীনগর এলাকার গলি রাস্তা দিয়ে তালাইমারী তিন রাস্তার মোড়ে নিয়ে যায়। সেখানে অপহরণকারীরা তামিমের বাবার নিকট মোবাইল ফোনে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। ইতোমধ্যে তার বান্ধবী পুলিশের জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে। সংবাদ পেয়ে মতিহার থানার পুলিশের একটি টিম দ্রুত সংবাদদাতার সঙ্গে যোগাযোগ করে অপহরণকারীদের ধাওয়া করে।
পরে মতিহার থানার রুয়েট ফ্লাইওভারের কাছ থেকে তিনজনকে গ্রেফতার করে এবং তামিমকে উদ্ধার করে। গ্রেফতারের সময় দুই অপহরণকারী দৌড়ে পালিয়ে যায়। এসময় অপহরণকারীদের অটোরিকশাটি জব্দ করা হয়। জামিরুল ইসলাম আরও বলেন, গ্রেফতাকৃত আসামি জহুরুল ইসলাম রেন্টুর বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি ,সরকারি কর্মচারী হিসেবে প্রতারণা করার অপরাধে নগরীর বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে এবং এছাড়াও পলাতক অপর দুই অপহরণকারীর বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মতিহার থানায় মামলা রুজু করা করা হয় এবং পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত আছে ।
গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

মুড়িকাটা পেঁয়াজের দাম না পাওয়ায় হতাশায় পড়েছেন রাজশাহীর কৃষক

রেলওয়ে নিয়োগ কমিটির আহবায়কের দায়িত্বে দুর্নীতি মামলার আসামি

রেলওয়ে নিয়োগ কমিটির আহবায়কের দায়িত্বে দুর্নীতি মামলার আসামি

‘Scooby Doo Pa Pa’ Viral Dance Hit Surges 43-11 on Hot Latin Songs

রাজশাহীকে নিয়ে এবি পার্টির সাঈদ নোমানের ৩ প্রতিশ্রুতি

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে চাঁদাবাজ ও আওয়ামী লীগ কর্মীসহ ৮ জন গ্রেপ্তার

যাত্রী নিয়ে প্রথমবার ঢাকায় পৌঁছাল কক্সবাজার এক্সপ্রেস

পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

জুলাই সনদ ও পি.আর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে রাজশাহীতে জামায়াতের মানববন্ধন

ভর্তি পরীক্ষায় ফেল করেও রাবিতে পড়ার সুযোগ পাচ্ছেন ৬০ শিক্ষার্থী

ভর্তি পরীক্ষায় ফেল করেও রাবিতে পড়ার সুযোগ পাচ্ছেন ৬০ শিক্ষার্থী

রাজশাহী নগরীতে একটি বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার