Sunday , 25 February 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে ছিনতাইকারী রাকিব গ্রেফতার

প্রতিবেদক
সনি নিউজ
February 25, 2024 10:37 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে ছিনতাই মামলার আসামি মো: রাকিবকে (২৫) গ্রেফতার করেছে রাজপাড়া থানা পুলিশ।

গতকাল রাতে রাজপাড়া থানার ভাটাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।  এসময় তার কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার হয়।

গ্রেফতারকৃত রাকিব রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বসুয়া গ্রামের মো: বুলবুলের ছেলে। সে বর্তমানে নগরীর ভাটাপাড়া এলাকায় বসবাস করে।

এব্যাপারে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, বহরমপুর মোড়ে ছিনতাইয়ের ঘটনায় রাকিব জড়িত। এছাড়া জিজ্ঞাসাবাদে সে জানায়, গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় রাজপাড়া থানার বহরমপুর মোড়ে স্বপ্ন মেডিসিন পয়েন্ট দোকানের সামনে থেকে মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত। পরবর্তীতে তার দেওয়া তথ্যমতে তার বাড়ি থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার হয়।

জিজ্ঞাসাবাদ শেষে গতকাল ২৪ ফেব্রুয়ারি গ্রেফতারকৃত ছিনতাইকারীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে অবকাঠামো উন্নয়নে ৩৫ কোটি টাকার ১২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ও দুর্গাপূজা ঘিরে আরএমপির প্রস্তুতিমূলক সভা

হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ভয়েস নোট যুক্ত করা যাবে

রাজশাহীতে বিচ্ছিন্ন ঘটনা ও সবচেয়ে কম ভোটার উপস্থিতির মধ্যে দিয়ে ভোটগ্রহণ সম্পন্ন

গোদাগাড়ীতে ৫ কেজি হেরোইন উদ্ধার: ভিডিও

রাজশাহীতে বিউটি বেগম হত্যা: গ্রেপ্তার তিন আসামির একজনের স্বীকারোক্তি

রাসিক প্রশাসকের সঙ্গে রুয়েট রিপোর্টার্স ইউনিটির সৌজন্য সাক্ষাৎ

নগরীতে ১০০ পিচ ট্যাপেন্টাডল সহ গ্রেফতার ২

আতাহার বাজারের সদের টেড্রার্সের তিন লাখ টাকা জরিমানা

রাসিকের প্রশাসকের দায়িত্ব নিলেন ড. মুহাম্মদ হুমায়ূন কবীর