বুধবার , ২৬ নভেম্বর ২০২৫ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আরএমপিতে নতুন কমিশনার জিল্লুর রহমান, রাজশাহীর জেলা পুলিশেও রদবদল

প্রতিবেদক
sonynews
নভেম্বর ২৬, ২০২৫ ১২:৪৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুলিশ প্রশাসনে আনা হয়েছে বড় ধরনের রদবদল। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মো. জিল্লুর রহমান।

বুধবার (২৬ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

একই প্রজ্ঞাপনে আরএমপির বর্তমান কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে বদলি করে ঢাকা পুলিশ অধিদফতরের উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নতুন এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

এদিকে, পৃথক আরেক প্রজ্ঞাপনে রাজশাহী জেলা পুলিশের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন করা হয়েছে মোহাম্মদ নাঈমুল হাছানকে। তিনি এর আগে মাদারীপুরের এসপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বুধবার অনুষ্ঠিত লটারির মাধ্যমে দেশের ৬৪ জেলার এসপিদের একযোগে বদলি করা হয়, যার অংশ হিসেবে নাঈমুল হাছানের এই নতুন পদায়ন নিশ্চিত করা হয়। একই সঙ্গে রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলামকে বদলি করা হয়েছে বরিশাল পুলিশ সুপার হিসেবে।

রাজশাহীর আইনশৃঙ্খলা ব্যবস্থায় নেতৃত্ব পরিবর্তনকে সামনে রেখে নগর ও জেলার পুলিশ প্রশাসনে নতুন উদ্যম সঞ্চার হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

মালয়েশিয়ায় স্বর্ণপদক পেলেন বাংলাদেশি গবেষক রাজশাহীর লায়লা নাহার

দুর্গাপূজা-২০২৫: রাজশাহীতে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

রাজশাহীতে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বজ্রপাতে ভাইয়ের মৃত্যু

দুদকের মামলায় চার ব্যাংক কর্মকর্তাসহ ৫ জনের সাজা

দুদকের মামলায় চার ব্যাংক কর্মকর্তাসহ ৫ জনের সাজা

আহত সেনা কর্মকর্তাকে সিএমএইচে দেখতে গেলেন প্রধানমন্ত্রী

৫ দিনের পরিচয়ে প্রেম, প্রেমিকের হাতে দ্বিখণ্ডিত কবিতা

৫ দিনের পরিচয়ে প্রেম, প্রেমিকের হাতে দ্বিখণ্ডিত কবিতা

বিপুল টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ বিশাল ফুড এন্ড ইন্ডাস্ট্রিজের  

চাঁদা না পেয়ে একই পরিবারের ৫ জনকে পেটালেন ছাত্রলীগ নেতা

বেনজীরের পুকুরের ৬০০ কেজি মাছ চুরি করে বিক্রির চেষ্টা

খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা