শুক্রবার , ৩ অক্টোবর ২০২৫ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মতিহার থানা জাসাসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত, নেতৃত্বে ঐক্যের বার্তা

প্রতিবেদক
sonynews
অক্টোবর ৩, ২০২৫ ১:০৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর মতিহার থানা শাখার কর্মী সম্মেলন আজ শুক্রবার বিকেলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতিত্ব করেন মতিহার থানা জাসাসের নেতা মো: আল আমিন (মিলন)।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জাসাসের আহবায়ক মো: রজব আলী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাসাসের সদস্য সচিব মোঃ সেলিম রেজা। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ—সোহেল রানা জীবন, জেবুন্নেসা খানম, হাসান, বৃষ্টি, ইকবাল হোসেন, তরিকুল ইসলাম কনক, বশির উদ্দিন মনি, উজ্জল, মালেক, সালাম জীবন, রনি মিঠু, জিনারুল ইসলাম, সাঈদ আহম্মেদ মিলন, বাবু, পিয়াল, বাদশা সবুজ, মিম, লালচাদ, রোহান, এনামুল হক পুতুল এবং শরিফুল আক্কাস।

বক্তারা জাসাসের সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে জাতীয়তাবাদী চেতনাকে জনগণের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দ।

সম্মেলন শেষে নতুন কর্মপরিকল্পনা ও সাংগঠনিক দিকনির্দেশনা তুলে ধরা হয়।

সর্বশেষ - আইন