শুক্রবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৫ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মহানগরীতে অপারেশন ডেভিল হান্টের ৫ জনসহ গ্রেপ্তার ১৯

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ১৪, ২০২৫ ৯:১৯ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিল হান্টের ৫ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ১৯ জন গ্রেপ্তার হয়েছে।

সারাদেশের ন্যায় রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ৫ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ১৪ জন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে মাদক মামলায় ৪ জন, ওয়ারেন্টভুক্ত ৪ জন এবং অন্যান্য অপরাধে ৬ জন।

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তারকৃতরা হলেন: মো: মিজানুর রহমান (৪০), মো: রইছ উদ্দিন (৩৬), মো: পপেল আকতার (৩৪), মো: সাগর আলী নিরাশ (৪৫) ও মো: হিমেল রাজেস (২৬)।

মিজানুর রহমান রাজশাহী মহানগরীর পবা থানার দিঘীর পারিলা হাট এলাকার মৃত আমজাদের ছেলে। সে পারিলা ইউনিয়ন যুবলীগের আহব্বায়ক। রইছ উদ্দিন শাহমখদুম থানার বড়বনগ্রাম চকপাড়া এলাকার মো: গোলাম রসূলের ছেলে। সে শাহমখদুম থানার বড়বনগ্রাম ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি। আওয়ামীলীগ কর্মী সাগর আলী নিরাশ দামকুড়া থানার শিতলাই তালপাড়া এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে। পপেল আকতার শাহমখদুম থানার পবা নতুনপাড়া গাঙ্গপাড়া এলাকার মৃত বাবু আকতারের ছেলে। সে মহানগরীর ১৭ নং ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। বিএনপি কর্মী হিমেল রাজেস শাহমখদুম থানার পবা রাইসমিল পাড়া এলাকার মো: রাজুর ছেলে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রুয়েটে কাফনের কাপড়, ৪ কর্মকর্তাকে আদালতে তলব

ফের বিপ্লব হলে সেটা হবে ভয়াবহ: জনপ্রশাসন কমিশন প্রধান

সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগ 

গোদাগাড়ীতে ছাত্রনেতা টমাসের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আসাম কলোনিতে চোরের কৌশল ব্যর্থ, সাইকেলসহ পুলিশের হাতে জনি

নগরীতে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ 

রামেক হাসপাতাল ৩ হাজার শয্যায় উন্নীত ও রাজশাহীতে ইপিজেড স্থাপনের প্রতিশ্রুতি ডা. জাহাঙ্গীরের

বরেন্দ্র কলেজে রুবি জয়ন্তীর বর্ণাঢ্য সূচনা, দিনব্যাপী আয়োজন

সিএনজিতে ফেন্সিডিল পাচার, দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাদকের গডফাদার ধরার ক্ষেত্রে সহযোগিতা পাচ্ছি না: স্বরাষ্ট্র উপদেষ্টা