বুধবার , ১৫ জানুয়ারি ২০২৫ | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সমাপনী কুচকাওয়াজের প্রস্তুতি ৪৮০ জনের, অনশনে ৩২১

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ১৫, ২০২৫ ১২:১৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে বুধবার (১৫ জানুয়ারি) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অংশ নেবেন ৪৮০ জন ক্যাডেট উপপরিদর্শক (এসআই)। ইতোমধ্যে তাদের র‌্যাঙ্ক ব্যাজ পরানো হয়েছে। বুধবার সকালে অবশেষে তাদের প্রশিক্ষণ পর্ব শেষ হচ্ছে।

এদিকে একই ব্যাচের ৩২১ জন ক্যাডেট অব্যাহতি পেয়ে আছেন আমরণ অনশনে। নাস্তা না খেয়ে হইচই, ক্লাসে অমনোযোগী এবং বিশৃঙ্খলার অভিযোগে প্রশিক্ষণ থেকে ডিসচার্জ করা হয়েছে তাদের। চাকরি ফিরে পেতে সোমবার থেকে ঢাকায় আমরণ অনশনে বসেছেন তারা।

পুলিশ একাডেমি সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৫ নভেম্বর একাডেমিতে ৮২৩ জন ক্যাডেট এসআইয়ের এক বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণ শুরুর পরই নানা অভিযোগে ডিসচার্জ হন ২২ জন। গেল বছরের ৪ নভেম্বর ৮০১ জনের প্রশিক্ষণ শেষ হওয়ার কথা ছিল।এরই মধ্যে সম্প্রতি চার দফায় মোট ৩২১ জন ক্যাডেট এসআইকে অব্যাহতি দেওয়া হয়। ফলে এখন টিকে আছেন ৪৮০ জন। তাদের সমাপনী কুচকাওয়াজ হচ্ছে বুধবার। আর অব্যাহতি পাওয়া ৩২১ জন আছেন আমরণ অনশনে। তারা চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছেন।

ঢাকায় আন্দোলনে থাকা অব্যাহতিপ্রাপ্ত এক এসআই জানান, সোমবার সকাল থেকে তাঁরা সচিবালয়ের ২ নম্বর গেটের সামনে অবস্থান নেন। বিকেল থেকে আমরণ অনশন শুরু করেছেন। মঙ্গলবারও কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এ পর্যন্ত সরকারের তরফ থেকে আশানুরূপ বার্তা পাননি।

এদিকে পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত এক এসআই জানান, ইতোমধ্যে তাদের র‌্যাঙ্ক ব্যাজ পরানো হয়েছে। সকালের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের জন্য তারা প্রস্তুতি রেখেছেন।

পুলিশ একাডেমি সূত্রে জানা গেছে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করবেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। বিষয়গুলো নিয়ে পুলিশ একাডেমির অধ্যক্ষ (অতিরিক্ত আইজিপি) মো. মাসুদুর রহমান ভূঞার সঙ্গে কথা বলা যায়নি।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

স্বাধীনতার ৫৩ বছর পূর্ণ হলেও মানুষের প্রকৃত মুক্তি এখনো অর্জিত হয়নি, রাজশাহী মহানগর প্রেসক্লাবের অনুষ্ঠানে বক্তারা

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের সহযোগিতা করা হবে: রাসিক প্রশাসক

Top 5 most overrated players in the Premier League 2019-20

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মো. সাহাবুদ্দিন চুপ্পু

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মো. সাহাবুদ্দিন চুপ্পু

রাজশাহীতে দিঘাপতিয়া জমিদারবাড়ি ভাঙার সময় রহস্যময় সুড়ঙ্গ উদ্ঘাটন

দেশে খাদ্য মজুত বেড়েছে: প্রেস উইং

রাবিতে দৃষ্টি সাহিত্য সংসদের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত

পুলিশ কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ আরআরইউ নেতৃবৃন্দ

পুলিশ কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ আরআরইউ নেতৃবৃন্দ

‘ঢাকায় বিএনপির সমাবেশ সুপারফ্লপে পরিনতি হয়েছে’ মেয়র লিটন

ট্রাফিক পুলিশের তৎপরতায় রাজশাহীতে শিশুকে অপহরণের চেষ্টা ব্যর্থ