রবিবার , ২৬ মে ২০২৪ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে রাস্তার পাশ থেকে বিচ্ছিন্ন পা উদ্ধার

প্রতিবেদক
সনি নিউজ
মে ২৬, ২০২৪ ৮:৪৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকা থেকে একটি মানবদেহের কাটা বাম পা উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৬মে) সকালে নগরীর ডিঙাডোবা এলাকার নিমতলা পিয়াজির মোড় ড্রেন থেকে এই পা উদ্ধার করে পুলিশ।
প্রথমে স্থানীয়রা পা টি ড্রেনে ভেসে যেতে দেখে। পরে তা ড্রেন থেকে তুলে পুলিশে খবর দেয় তারা। এসময় রাজপাড়া থেকে পুলিশের একটি দল সেখানে গিয়ে পা টি উদ্ধার করে। তবে কি কারণে কোথা থেকে কার পা এখানে এলো তা পুলিশ জানাতে পারেনি। তবে ধারণা করা হচ্ছে, রাজশাহীর স্থানীয় ক্লিনিক বা হাসপাতালগুলোতে কোন আহত ব্যক্তি চিকিৎসা নিতে এলে অপারেশনে বাম পা টি কেটে বাদ দেয়া হয়।
পরে তা ড্রেনে ফেলে দেয় তারা। পা টি একটি পুরুষের বলে ধারণা করা হচ্ছে যা উরু পর্যন্ত কাটা। কাটা অংশ থেকে যেনো রক্ত না বের হয় তার জন্য সেখানে পলিথিন পেঁচানো রয়েছে। তদন্তের জন্য পুলিশ প্রত্যঙ্গটি নিয়ে যায়। পরে আইনগত ভাবে এটির ব্যবস্থা নেয়া হবে। তবে স্থানীয়রা জানান, এভাবে মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গ যেখানে সেখানে ফেলা উচিৎ হয়নি। এর ফলে একদিকে যেমন ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে অন্যদিকে পরিবেশে দুষণ ছড়াচ্ছে। এ বিষয়ে রাজপারা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল হক জানান, উদ্ধার হওয়া পায়ের অংশে পচন রয়েছে। কোনো ব্যক্তির সার্জারি করে পা কাটা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। এছাড়াও প্রকৃত ঘটনা জানতে উদ্ধার পায়ের অংশের বিষয়ে থানায় থানায় বার্তা পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
রাজশাহী ২৬/০৫/২৪

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত
রাজশাহীতে সমাবেশকে ঘিরে বিশুদ্ধ পানির ব্যবস্থা

রাজশাহীতে সমাবেশকে ঘিরে বিশুদ্ধ পানির ব্যবস্থা

রাজশাহী মহানগর বিএনপির ৭টি থানার আহবায়ক কমিটি গঠন

রাজশাহী তালিমারীতে ৮ ফুটের প্রশস্ত রাস্তা এবার ২৪ ফুটে উন্নীত

আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি

স্বামীর সাথে খারাপ ব্যবহার, বাসচালককে পিটিয়ে আহত করার অভিযোগ এএসপির বিরুদ্ধে

রুয়েটে মোটিভেশনাল স্পিচ দিলেন শিল্পপতি আলহাজ্ব সূফি মুহাম্মদ মিজানুর রহমান

রাজশাহী মহানগরীতে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান অব্যাহত

রাজশাহীতে পরিচয়ের জুলাইয়ের আলোচনা ও কবিতা পাঠ

নগরীতে ১০০ পিচ ট্যাপেন্টাডল সহ গ্রেফতার ২

বাড়ি থেকে তুলে নিয়ে প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ!