বুধবার , ১৭ এপ্রিল ২০২৪ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী মহানগরীতে চোরাই অটোরিক্সাসহ চোর গ্রেফতার

প্রতিবেদক
সনি নিউজ
এপ্রিল ১৭, ২০২৪ ১০:২৯ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর পবা থানার বসন্তপুর এলাকা থেকে চুরি হওয়া অটোরিকশা মামলা রুজুর ৭ ঘণ্টার মধ্যে চোরাই অটোরিকশাসহ এক চোরকে গ্রেফতার করেছে আরএমপি’র পবা থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামি মো: শাকিল ওরফে রাকিব (২৫) রাজশাহী জেলার তানোর থানার ভদ্রখন্ড গ্রামের মো: আ: সালাম ওরফে সামাদের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ১৬ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ রাত ১১ টায় পবা থানার বসন্তপুর এলাকার মো: ওয়াজিব ইসলাম (২৩) তাঁর বাড়ির টিনের ছাউনীর নিচে অটোরিকশা রেখে ঘুমাতে যান। পরের দিন সকাল সাড়ে ৫ টায় ঘুম থেকে উঠে দেখেন তাঁর অটোরিকশাটি নাই। তখন তিনি আশেপাশে খোঁজাখুঁজি করে না পেয়ে পবা থানায় এজাহার দায়ের করলে একটি চুরির মামলা রুজু হয়।

আরএমপি’র শাহমখদুম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: নূর আলম সিদ্দিকীর তত্ত্বাবধানে পবা থানা পুলিশের একটি টিম চোরাই অটোরিক্সা উদ্ধারসহ আসামি গ্রেফতারে অভিযান শুরু করেন।

পরবর্তীতে পবা থানার অফিসার ইনচার্জ মো: সোহরাওয়ার্দী হোসেনের নেতৃত্বে এসআই মো:তরিকুল ইসলাম ও তাঁর টিম আজ ১৭ এপ্রিল দুপুর পৌনে ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নগরীর পবা থানার বাগধানী কড়ইতলা মোড় এলাকা থেকে আসামি রাকিবকে চোরাই অটোরিকশাসহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৩ টি মাদক মামলা রয়েছে। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

গুলশানের বৈঠক ঘিরে বিরোধ, রাজশাহী বিএনপিতে প্রকাশ্য কোন্দল

পদ্মার পানির ন্যায্য অধিকার আদায় করেই ছাড়বো: তারেক রহমান”

রাজশাহীতে বঙ্গবন্ধু স্কয়ারের নাম হবে আরডিএ কমপ্লেক্স

শাহমখদুম থানা এলাকায় র‍্যাবের অভিযানে পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

বিএনপি নির্বাচনে না থাকায় আফসোস করি: ওবায়দুল কাদের

রবীন্দ্রনাথের রাজনৈতিক দর্শনের সীমানা: শেষ পর্ব

শিল্পকলায় নাটক দেখবে জয়ার ‘বিউটি সার্কাস’ টিম

রাজশাহীতে বিয়ে বাড়িতে সন্ত্রাসী হামলা, আসামি ধরতে তৎপরতা নেই পুলিশের

রাজশাহীতে বিয়ে বাড়িতে সন্ত্রাসী হামলা, আসামি ধরতে তৎপরতা নেই পুলিশের

রাজশাহীতে প্লটের ব্যবসায় বিনিয়োগ করে প্রতারণার শিকার হয়েছেন প্রবাসী

রাজশাহীতে কুখ্যাত ছিনতাইকারী আকাশ গ্রেপ্তার