Thursday , 4 April 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
সনি নিউজ
April 4, 2024 2:46 pm

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৪এপ্রিল বৃহস্পতিবার বিকেলে পিঁপড়া আপ্যায়ন এন্ড কনভেনশন সেন্টারে সংগঠনের রাজশাহী বিভাগীয় সভাপতি মো: নুরে ইসলাম মিলন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিনিয়র সহ সভাপতি মোঃ আবুল বাসার মজুমদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল,রাজশাহী মহানগর জাসদের সভাপতি আবদুল্লাহ আল মাসুদ শিবলি,রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক রাজশাহীর আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক আজিবার রহমান,সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি মমিনুর রশীদ শাইন,রাজশাহী ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ,রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল আউয়াল,রাজশাহী মডেল প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক ঈমদাদুল হক,বাংলাদেশ প্রেসক্লাব রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক মাসুদ রানা,রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম এর আহবায়ক হুমায়ুন কবীর, রাজশাহী গ্রীণসিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হাসনাত অমিসহ জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগের সকল জেলা ও উপজেলার নেতৃবৃন্দরা অংশ নেন।

সভায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম বলেন, সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দকে দেশের সাংবাদিকদের কল্যানে কাজ করতে হবে। নির্যাতিত ও অধিকার বঞ্চিত সংবাদকর্মীদের নিরাপত্তা ও অধিকার ফিরিয়ে দিতে হবে।
সভাশেষে দোয়া পরিচালনা করেন
কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

এটা আমার কাছে ভীষণ ভালো লাগার বিষয়: তাসনিয়া ফারিণ

আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ: ২২ জন শিক্ষার্থী আটক

রাজশাহীতে ‘জুলাই-৩৬’ পরিষদের আত্মপ্রকাশ: আহ্বায়ক কাদেরী ও সদস্য সচিব জুয়েল

কুকুর পিটিয়ে মারায় রিকশাচালক গ্রেফতার

কুকুর পিটিয়ে মারায় রিকশাচালক গ্রেফতার

উদ্ভাবন শক্তির বিকাশ ঘটাতে প্রশ্ন করা শিখতে হবে : শিক্ষার্থীদের উদ্দেশ্যে রুয়েট উপাচার্য

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের সহযোগী কবির গ্রেপ্তার

রাজশাহীতে চিকিৎসক অপহরণ: ২ কোটি ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি

জাল নোট ঠেকাতে সীমান্তে বিজিবির অভিযান ও নজরদারি জোরদার

পরকীয়া প্রেমিকার সঙ্গে কেনাকাটা করতে গিয়ে স্ত্রীর কাছে হাতেনাতে ধরা