বুধবার , ৩ এপ্রিল ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বাগমারায় ৭ হাজার নারী পেলেন সাবেক এমপি’র ঈদ উপহার 

প্রতিবেদক
সনি নিউজ
এপ্রিল ৩, ২০২৪ ৯:৪৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-ফিতরের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে বাগমারা উপজেলায় প্রায় সাত হাজার অসহায় দরিদ্র খেটে খাওয়াসহ সর্বস্তরের নারীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন সাবেক এমপি ইঞ্জিনিয়ার এমামুল হক।

বুধবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ৮ টায় শাড়ি বিতরণ শুরু হলেও ভোর থেকেই উপজেলার ১৬ ইউনিয়ন ও ২টি পৌরসভার নারীরা এসে জড়ো হতে থাকে উপজেলার শিকদারীস্থ সালেহা ইমারত কোল্ড স্টোরেজ প্রাঙ্গণে। শাড়ি বিতরণের আগেই লোকে এসে  জমায়েত হয়ে যায় সালেহা ইমারত কোল্ড ষ্টোরেজে প্রাঙ্গণ সহ আশপাশের এলাকা।

 

প্রতি বছর তিনি ব্যক্তিগত উদ্যোগে শাড়ি বিতরণ করে থাকেন। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই খুশি গরীব-দুঃখী সবাই যেন সমান ভাবে উপভোগ করতে পারে সে লক্ষ্যে ঈদের আগে শাড়ি বিতরণ করে থাকেন তিনি।

এটি যেন পবিত্র ঈদ-উল-ফিতরের আনন্দের আগেই আরো একটি আনন্দ। ইঞ্জিনিয়ার এনামুল হকের ঈদ উপহার পেয়ে অনেকেই হয়তো ভালো ভাবে ঈদ করতে পারবেন। ঈদে কষ্ট করে হলেও একটা নতুন শাড়ি কেনার সামর্থও থাকে না অনেকের। গরীব-দুঃখী আর অসহায়দের কথা চিন্তা করে উপজেলার সর্বস্তরের নারীর মাঝে শাড়ি বিতরণ করেন।

শাড়ি বিতরণের কালে ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, পবিত্র ঈদ-উল-ফিতরের দিনে কেউ যেন আনন্দ থেকে বাদ না পড়ে সে জন্যই সর্বস্তরের নারীর মাঝে ঈদ উপহার প্রদান করা হচ্ছে। এটা শুধু একটা শাড়ি নয় এর মাধ্যমে সবার সাথে আনন্দ ভাগাভাগি করে নেয়া। বাগমারাবাসীকে আমি আমার পরিবারের সদস্য মনে করি। তাই পরিবারের সদস্যদের কিছু দিতে পারার যে আনন্দ সেটা বলে বোঝানো যাবে না। এক কথায় পবিত্র ঈদ-উল-ফিতরের যে আনন্দ আর খুশি সেটা বিনিময় করা। আমি আপনাদের পাশে আছি এবং থাকবো।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, সহ সভাপতি মতিউর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, প্রচার সম্পাদক ফরহাদ হোসেন মজনু, সদস্য হাচেন আলী, শাফিনুর নাহার, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, সাবেক জেলা পরিষদ সদস্য নার্গিস বেগম, সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ ফৌজদার, সালেহা ইমারত কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক সাজ্জাদুর রহমান জুয়েল, ম্যানেজার হিসাব সোহরাব হোসেন মাসুম, রেজাউল করিম প্রমুখ।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

জন্মদিনের উপহার গ্রেনেড: সেই গ্রেনেডেই প্রাণ গেল ইউক্রেনের সেনাপ্রধানের ঘনিষ্ঠ সহযোগীর

রাজশাহীর পুঠিয়ায় মূল্যবান কষ্টিপাথরসহ দুই পাচারকারী গ্রেপ্তার

একটি মহল বিএনপিকে জনবিচ্ছিন্ন করার চেষ্টা করছে: আব্দুস সালাম

বিসিএস পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র পথ নির্দেশনা

জুনিয়র টেনিস প্রতিযোগিতায় ১৬টি পুরস্কার জিতেছে রাজশাহী

জুনিয়র টেনিস প্রতিযোগিতায় ১৬টি পুরস্কার জিতেছে রাজশাহী

হবিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের সেই নেতা আটক

হরমুজ প্রণালি দিয়ে দিনে কয়টি জাহাজ যেতে পারবে, ঠিক করে দিল ইরান

রাজশাহীতে চিকিৎসকদের নিয়ে কর্মশালায় তথ্য ধূমপানের কারণে বছরে বিশ্বে ৮০ লাখ মানুষের মৃত্যু হয়

রাজশাহীতে পেঁয়াজ বিক্রি হচ্ছে ডাবল সেঞ্চুরি দামে!

এশিয়ানবার্তা ২৪ডটকম এর প্রতিনিধি সম্মেলন ও সাংবাদিক প্রশিক্ষন কর্মশালা