রবিবার , ২৪ মার্চ ২০২৪ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

গোদাগাড়ী সীমান্তে ১৭৮০ গ্রাম হেরোইন উদ্ধার: গ্রেফতার ১

প্রতিবেদক
সনি নিউজ
মার্চ ২৪, ২০২৪ ১০:৪৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে ১৭৮০ গ্রাম হেরোইনসহ মোঃ মিশু শেখ (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী গোদাগাড়ী থানাধীন চর আষাড়িয়াদহ ভূবনপাড়া এলাকার মোঃ হাবিবুর রহমানের ছেলে।

আজ রোববার (২৪ মার্চ) ভোর ৫টার দিকে গোদাগাড়ী থানাধীন চর আষাড়িয়াদহ ইউনিয়নের ভূবনপাড়া নামক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় ১৭৮০ গ্রাম হোরোইন উদ্ধার করে র‌্যাব। উদ্ধার হেরোইনের বাজার মুল্য এক কোটি ৭০ লাখ ৮০ হাজার টাকা।

রোববার বিকেলে র‌্যবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল জানতে পারে যে,
উপরোক্ত স্থানে মাদক কারবারি মোঃ মিশু শেখ তার বসত বাড়িতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে সংগ্রহ করে রেখেছে।

বিষয়টি জানামাত্রই র‌্যাবের গোয়েন্দা দল নৌকাযোগে পদ্মা নদী পার হয়ে অতি গোপনীয়তার সাথে পৌঁছে মাদক ব্যবসায়ীর বাড়ীর চতুরদিক ঘেরাও করে। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন ব্যক্তি বাড়ির ভিতর থেকে গেট খুলে পালানোর চেষ্টা করে। পরে একজন ব্যক্তিকে হাতে নাতে আটক করলেও সাথে থাকা অপর ব্যক্তি রাতের আধারে ভুট্টা ক্ষেতের ভিতর দিয়ে দৌড়ে সীমান্তবর্তী এলাকার দিকে চলে যায়।

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বসতবাড়ীর দক্ষিণাংশে অবস্থিত খড়ের স্তূপের নীচে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ১৭৮০ গ্রাম হেরোইন উদ্ধার করে।

উপরোক্ত ঘটনায় মাদক ব্যবসায়ী মিশু শেখের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

বাহাত্তরের সংবিধানই দেশে ফ্যাসিবাদী ব্যবস্থার ভিত্তি তৈরি করেছে: ফারুক ওয়াসিফ”

২৮ অক্টোবরের সহিংসতায় ২৮ মামলা: গ্রেপ্তার ১৪৮০

শিশুদের নিয়ে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করলেন রাসিক মেয়র

শিশুদের নিয়ে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করলেন রাসিক মেয়র

রাজশাহীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাত, দুই নেতা বহিষ্কৃত

রাজশাহীতে ট্রেনের যাত্রীকে নাক ফাটিয়ে দেয়ার অভিযোগ, রেল কর্মীদের বিরুদ্ধে

রাজশাহী নগরীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আইসিইউতে

মাদক মামলায় যুবককে ফাঁসিয়ে দেয়ার অভিযোগ দুই পুলিশের বিরুদ্ধে’

যে যার ভোট করুক ১৯ নং ওয়ার্ড বাসী সকলেই আমার ভাই বোন: বিজয় মিছিলে সুমন

রংপুরে এ বছর হাঁড়িভাঙা আমের টার্গেট ২৫০ কোটি টাকা

রাজশাহীতে দুর্বৃত্তদের গণপিটুনিতে যুবলীগ কর্মী নিহত